মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তি, নাগরিক সেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগ ও সেবা সপ্তাহ উদযাপনের কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়াদ্দার বাবলু, ফয়সাল আহম্মেদ ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান।

সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

জানা গেছে, আগামী ১৯ মে থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হবে। সেবা উপলক্ষে ভূমি সেবা মেলা, র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভূমি সেবা সপ্তাহ চলবে ২১ মে পর্যন্ত।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২