বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝিনাইদহে ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ লেন ম্যানেজমেন্ট কার্যক্রম

ঝিনাইদহে ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ লেন ম্যানেজমেন্ট কার্যক্রম

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার যৌথ উদ্যোগে লেন ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে কেসি কলেজ পর্যন্ত সড়কে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলা ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

কার্যক্রমে ধীরগতির যানবাহনকে নির্ধারিত ‘স্লো লেন’ এবং দ্রুতগতির যানবাহনকে ‘ফাস্ট লেন’ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। ভুল লেনে চলাচলকারী যানবাহনকে তাৎক্ষণিকভাবে সঠিক লেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থান দিয়ে সড়ক পারাপার, অপ্রয়োজনে লেন পরিবর্তন না করা এবং ট্রাফিক সিগন্যাল অনুসরণের বিষয়ে সচেতন করা হয়।

নিরাপদ সড়ক আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো. সজিব হোসেন বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা সৃষ্টি ও ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ বলেন, লেন শৃঙ্খলা না মানাই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই চালক ও সাধারণ মানুষের মধ্যে সঠিক লেন ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান বলেন, ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা আরও সহজ হবে।

এ সময় নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে

আরও

নড়াইলে বিভিন্ন ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত সর্দার গ্রেফতার

সারা দেশ

নড়াইলে বিভিন্ন ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত সর্দার গ্রেফতার

নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছে পুল...

২০২৬-০৮-০৬ ১৪:১৫

কমলগঞ্জে ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

সারা দেশ

কমলগঞ্জে ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...

২০২৬-০৮-০৫ ২১:৪৯

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা না থাকায় শমশেরনগর ইউনিয়ন পরিষদে এক মাস ধরে নাগরিক সেবা বন্ধ

সারা দেশ

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা না থাকায় শমশেরনগর ইউনিয়ন পরিষদে এক মাস ধরে নাগরিক সেবা বন্ধ

মৌলভীবজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসেরও ব...

২০২৬-০৮-০৫ ২১:৪৭

আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন

সারা দেশ

আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন

আজকের যে পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসন রয়েছে তারা ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ের নিয়ন্ত্রিত প্রশাসন, এখনো তারা বুঝতে পারেন...

২০২৬-০৮-০৫ ২১:০৫

গভীর সাগরে জলদস্যুদের হানা: লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত ১২

সারা দেশ

গভীর সাগরে জলদস্যুদের হানা: লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত ১২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ জলদস্যুদের হামলার শিকার হয়েছে ‘এফবি মিম’ নামের একটি মাছ ধর...

২০২৬-০৮-০৫ ২১:০১