ঝালকাঠিতে ভুয়া মালিক সেজে জমি বিক্রির চেষ্টাকালে নারী আটক
জেলা রিপোর্টার, ঝালকাঠি
|
২০২৬-০৭-১৪ ২০:০৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঝালকাঠির নলছিটিতে ভুয়া পরিচয়ে অন্যের জমি বিক্রির চেষ্টার সময় রাবেয়া আক্তার নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার নলছিটি উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ে এমন ঘটনা ঘটলে সাব রেজিস্টার নাহিদা জাহান মুনা তাকে আটকের পর পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট দলিল লেখক রাজিব খলিফার সনদ বাতিল করেছে কর্তৃপক্ষ। আটককৃত রাবেয়া আক্তার উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আটকৃত রাবেয়া আক্তার জানান,আমার ফুপু জেসমিন আক্তার অসুস্থ থাকার কারণে দলিল লেখক ও অন্যান্যরা আমাকে সই করতে বলায় আমি সই করেছি। পরবর্তীতে বিষয়টি সাব রেজিস্টার বুঝে ফেলেছেন যে আমি দাতা জেসমিন বেগম নই। আসলে আমি বিষয়টি বুঝতে পারিনি।
সাব রেজিস্ট্রার নাহিদা জাহান মুনা বলেন, জেসমিন বেগম নামে এক নারীর জমি বিক্রির দলিল রেজিস্ট্রেশন সম্পাদনে দাতার উপস্থিতির প্রয়োজন পড়লে পরিচয় গোপন করে দাতার পরিবর্তনে আটককৃত রাবেয়া আক্তারকে হাজির করা হয়। তিনি নিজেকে দাতা জেসমিন বেগম বলেন। জাতীয় পরিচয়পত্রে ছবি ও তথ্যাদির অসংগতি দেখা দিলে কাগজপত্র পুণরায় যাচাই বাছাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে প্রতারণা করে জমি রেজিস্ট্রি করার পাঁয়তারার দায়ে অভিযুক্ত নারীকে পুলিশে দেয়া হয় ও দলিল প্রস্তুতকারী রাজিব খলিফার সনদ স্থাগিত করা হয়েছে।