বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় নিখোঁজের ৮ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় নিখোঁজের ৮ দিন পর নদী  থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর জেলখানা ঘাটে ফেরী ও ট্রলারের সংঘর্ষে নিখোঁজ রাকিব খান (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কাতিয়ানাংলা নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে রাকিবের আত্নীয়স্বজনরা সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে। গত ১ সেপ্টেম্বর রাতে নগরীর জেলখানাঘাটে ফেরী ও ট্রলারের সংঘর্ষে নিখোঁজ দুই জনের একজন রাকিব।

 মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নদী পারাপারের যাত্রী ও স্থানীয় লোকজনের মাধ্যমে রাকিবের এক আত্মীয় নদীতে মরদেহ ভাসছে বলে জানতে পারেন। এরপর স্বজন ও স্থানীয়রা একটি ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে কাতিয়ানাংলা খেয়াঘাট ও শিয়ালডাঙ্গা ঘাটসংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে মরদেহটি নদীর পাড়ে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় খুলনা নৌ পুলিশকে।

খবর পেয়ে খুলনা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও

নিরাপত্তা চেয়ে জিডি করার জেরে গোদাগাড়ীতে মা ও মেয়েকে পেটানোর অভিযোগ

সারা দেশ

নিরাপত্তা চেয়ে জিডি করার জেরে গোদাগাড়ীতে মা ও মেয়েকে পেটানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় মা ও মে...

২০২৬-০৯-০৮ ১৯:১৯

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জ...

২০২৬-০৯-০৮ ১৯:১৭

ধামরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

সারা দেশ

ধামরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মাহিদুর রহমান মাহিম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছ...

২০২৬-০৯-০৮ ১৯:০০

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১