বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে পাংশা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোন্তাজ উদ্দিন মোল্লা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মৃত চাঁদ আলী মোল্লার ছেলে এবং মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় পাংশা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-৫, তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জিআর নং-১৯৬/২৫) তিনি এজাহারনামীয় আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে পাংশা বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথারীতি পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও

নিরাপত্তা চেয়ে জিডি করার জেরে গোদাগাড়ীতে মা ও মেয়েকে পেটানোর অভিযোগ

সারা দেশ

নিরাপত্তা চেয়ে জিডি করার জেরে গোদাগাড়ীতে মা ও মেয়েকে পেটানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় মা ও মে...

২০২৬-০৯-০৮ ১৯:১৯

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জ...

২০২৬-০৯-০৮ ১৯:১৭

ধামরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

সারা দেশ

ধামরাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, তরুণ গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মাহিদুর রহমান মাহিম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছ...

২০২৬-০৯-০৮ ১৯:০০

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

সারা দেশ

বাংলাদেশের বিশাল বাজারের প্রতি নজর জাপানি ব্যবসায়ীদের: জেটরো প্রধান

বাংলাদেশের বিশাল বাজার ধরতে জাপানের বড় বড় ব্যবসায়ীরা নজর রাখছেন বলে মন্তব্য করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন...

২০২৬-০৯-০৮ ১৮:৪১

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

সারা দেশ

উত্তরাঞ্চলে ১৫ দিনের মধ্যে হালকা শীতের আভাস

শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পঞ্চগড়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট...

২০২৬-০৯-০৮ ১৮:০১