রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে দখলে নেওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি

ঝালকাঠিতে দখলে নেওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি

ঝালকাঠির নলছিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সেনা সদস্যর জমি ও ছয়টি দোকান জোর করে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সম্পত্তি উদ্ধারের জন্য পুলিশ বিভাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন সেনা সদস্যর পরিবার।

শুক্রবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সহযোগিতা কমানা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাবেক সেনা সদস্য মৃত আবুল কালাম আজাদের মেয়ে আইরিন সুলতানা। সংবাদ সম্মেলনে তাঁর মা ও ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর বাবা আবুল কালাম আজাদ সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি অবসরে গেলে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। অবসরের টাকা দিয়ে তিনি নলছিটি শহরের প্রাণকেন্দ্র সাথির মোড়ে ১৯৯০ সালে পৈত্রিক ও লিজ নেওয়া জমিতে ছয়টি আধাপাকা স্টল নির্মাণ করেন। 

এই স্টল ভাড়া দিয়েই চলতো তাঁর সংসার ও ছেলে মেয়েদের পড়ালেখার খরচ। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ক্ষমতাসীন দলের লোকজন নিয়ে তাঁর জমি ও স্টল দখলে করে নেয় আলমগীর হোসেন খান নামে এক ব্যক্তি। 

এ ঘটনায় তিনি নলছিটি থানায় অভিযোগ ও একাধিকবার সাধারণ ডায়েরি করেও কোন সুফল পায়নি। বরংচ তখন উল্টো তাকে মারধর করা হয়। তাঁর পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও করেন আলমগীর হোসেন খান। সবগুলো মামলায় আদালত থেকে রায় পান আবুল কালাম আজাদ। এর পরেও তাকে দোকন ও জমি বুঝিয়ে দেওয়া হয়নি। 

পরিবারের ভবিষ্যত জীবিকার চিন্তায় দুঃখ, কষ্ট, ক্ষোভ নিয়ে ২০১০ সালে তিনি মৃত্যুবরণ করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে একাধিকবার এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মাধ্যমে সালিস মিমাংসার কথা বললেও আলমগীর হোসেন খান কোন কাগজপত্র নিয়ে উপস্থিত হন না। তিনি জোর করে এখনো দোকান দখল করে আছেন। দোকানের আশেপাশে গেলেও গুম ও খুনের হুমকি দেন আবুল কালামের ভাড়াটে লোকজন। 

এ অবস্থায় জমি ও দোকান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন আইরিন সুলনাতানা। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলমগীর হোসেনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।


 

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২