শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বৃদ্ধি

জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বৃদ্ধি

বাংলাদেশে জেট ফুয়েলের দাম বড় ধরনের বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্যহার ঘোষণা করে সংস্থাটি।

জানা গেছে, তেলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে একই দিন ভার্চুয়াল প্ল্যাটফর্মে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ্মা অয়েল কোম্পানি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

সভায় উপস্থিত এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন এ মূল্য ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে কার্যকর হবে।

আরও

রাজনৈতিক ম্যান্ডেট ও ক্ষমতার অভাবে অনেক সংস্কার সম্ভব হয়নি

জাতীয়

রাজনৈতিক ম্যান্ডেট ও ক্ষমতার অভাবে অনেক সংস্কার সম্ভব হয়নি

রাজনৈতিক ম্যান্ডেট ও পর্যাপ্ত ক্ষমতার অভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়নি বলে...

২০২৬-০৫-১৬ ০৮:৫০

খাল খননের মাধ্যমে বদলে যাবে গ্রামাঞ্চলের কৃষি ও পরিবেশ : মন্ত্রী দুলু

জাতীয়

খাল খননের মাধ্যমে বদলে যাবে গ্রামাঞ্চলের কৃষি ও পরিবেশ : মন্ত্রী দুলু

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, খাল খনন কার্যক্রমের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলে...

২০২৬-০৫-১৬ ০৮:১৩

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জাতীয়

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এস...

২০২৬-০৫-১৬ ০৮:০৭

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প

জাতীয়

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন,...

২০২৬-০৫-১৫ ২৩:৪৪

বৈচিত্র্যে যারা বিভাজন তৈরি করতে চায় তারা দেশদ্রোহী: তথ্যমন্ত্রী

জাতীয়

বৈচিত্র্যে যারা বিভাজন তৈরি করতে চায় তারা দেশদ্রোহী: তথ্যমন্ত্রী

দেশ ও জাতির বৈচিত্র্যে যারা বিভাজন তৈরি করতে চায় তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন...

২০২৬-০৫-১৫ ২৩:১৮