শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানী ঢাকার হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিখন হোসেন।

সোমবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত লিখন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুল হকের ছেলে। এর আগে শনিবার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় জীবননগর উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চিকিৎসকের পরামর্শে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যশোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওইদিন রাতেই ঢাকায় রেফার্ড করেন। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। 

সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের ৫ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সোমবার সকালে লিখন হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২