শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক, ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি

জীবননগরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক, ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি

পাট কেটে জাগ দেওয়ার পর এখন পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাষিরা। উপজেলার বিভিন্ন খালবিল, বাঁওড়, ডোবা, পুকুর ও জলাশয়ে কৃষকদের পাট জাগ দেওয়া ও পাটের আঁশ ছাড়ানোর দৃশ্য চোখে পড়ছে। এদিকে সময় মত বৃষ্টি ও আবহাওয়া ভালো থাকায় পাটের ভালো ফলন আশা করছেন চাষিরা। বাজারে পাটের বেশ চাহিদা ও দাম তুলনামূলক বেশি থাকায় কৃষকের মুখে ফুটেছে হাসি।সরজমিনে জীবননগর উপজেলার খালবিলে গিয়ে কৃষকদের ব্যস্ততা দেখা গেছে। কেউ পাট কেটে জাগ দিচ্ছেন, কেউ পাট থেকে সোনালী আঁশ সংগ্রহ করছেন, কেউ আবার ধোঁয়া পাট ও পাটখড়ি রোদে শুকাতে দিচ্ছেন। পুরুষদের পাশাপাশি নারীরাও পাটের আঁশ রোদে শুকাতে অংশ নিয়েছে।

উপজেলার সীমান্ত ইউনিয়নের পাটচাষি মসলেম উদ্দিন বলেন, মাঠে আড়াই বিঘা জমিতে পাট রোপণ করেছিলাম। এবার সময়মত বৃষ্টি হওয়ার কারনে গাছগুলো বেশ ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মন পাট হওয়ার আশা করছি। তাছাড়াও গাঙে এবার পানিরও অভাব হয়নি। ভালোভাবে জাগ দেওয়া গেছে। বাজারে পাটের মোটামুটি ভালো দাম শুনছি। এমন দাম থাকলে কিছুটা লাভের মুখ দেখতে পাবো।

উথলী গ্রামের পাট চাষি আবু মিয়া বলেন, আল্লাহর রহমতে এবার পাট ভালো হয়েছে। এখন আঁশ ছাড়ানোর কাজ চলছে। পাট ছাড়াও পাটখড়ির চাহিদা রয়েছে অনেক। পাটখড়ি ৫০ টাকা আটি বিক্রি করা হচ্ছে। লোকজন বিল থেকেই নিজ খরচে পাট খড়ি নিয়ে যাচ্ছে। এটা বিক্রি করে খরচ-খরচার টাকা কিছুটা সাশ্রয় হবে। এখন আঁশগুলো বাড়িতে নিয়ে বাঁশ দিয়ে আড়া তৈরি করে রোদে শুকাতে হবে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাট ৩২০০ টাকা থেকে ৩৫০০ টাকা মন বিক্রি হচ্ছে। পাটের রং ভালো হলে দাম আরও বেশি পাওয়া যাচ্ছে। তাছাড়া পাটের আঁশ ছাড়ানোর পর যে পাটখড়ি পাওয়া যায় সেটারও রয়েছে বেশ চাহিদা। প্রতি আটি পাটখড়ি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। যেটা বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচ উঠে যাচ্ছে। 

জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জীবননগরের মাটি পাট চাষের জন্য উপযুক্ত। চলতি বছরে এ উপজেলায় মোট ১৬২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এবার পাটের ফলন ভালো হয়েছে। পরিমাণ মত বৃষ্টি হওয়ার কারনে পাট জাগ দিতে কৃষকদের ঝামেলা পোহাতে হয়নি। তাছাড়া বর্তমান বাজারে পাটের দাম ভালো আছে। আশা করছি কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাবেন।

 

আরও

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

সারা দেশ

সুন্দরবন খোলার অপেক্ষায় জেলেরা, ঋণের বোঝার সঙ্গে জলদস্যু আতঙ্ক

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের দুয়ার। একইসঙ্গে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোও খুলে দ...

২০২৬-০৮-২৮ ১১:৩৭

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সারা দেশ

আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

রংপুর নগরীর নবদীগঞ্জ এলাকায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষো...

২০২৬-০৮-২৮ ১১:১৯

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

সারা দেশ

সনদ নেই তবুও লিখতেন ব্যবস্থাপত্র, ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় কোনো স্বীকৃত ডিগ্রি বা চিকিৎসা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে...

২০২৬-০৮-২৮ ০৮:৪৬

একটি ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ

সারা দেশ

একটি ট্রলারে একসঙ্গে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ

পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল বুধবার বিকে...

২০২৬-০৮-২৭ ২৩:৩৩

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

সারা দেশ

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে নিজ উদ্যো...

২০২৬-০৮-২৭ ২৩:৩০