বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ কোনো দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ কোনো দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব গৌরবের বিষয় হলেও এ পদ কোনো একক দেশের স্বার্থ বা বিশেষ সুবিধা আদায়ের জন্য ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক ক্ষতিপূরণ ও বৈদেশিক সহায়তা বাড়াতে সরকারের কূটনৈতিক উদ্যোগের বিষয়ে সংসদে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু তহবিল ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা বাড়ানোর কূটনৈতিক উদ্যোগ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানি সম্পদ’ নামে একটি বিশেষ অনুবিভাগ খোলা হয়েছে।

লিখিত উত্তরে খলিলুর রহমান বলেন, অনুদান এবং স্বল্প সুদের দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে দেশের ঋণের বোঝা না বাড়িয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করছে।

ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ অর্জনে বাংলাদেশের সম্ভাব্য প্রাপ্তি এবং বিশেষ তহবিল বা সুবিধা পাওয়ার বিষয়ে সম্পূরক প্রশ্ন করেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৩টি দেশের প্রতিনিধিত্বকারী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ পাওয়া সমগ্র বাংলাদেশের জন্য অভূতপূর্ব গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় মাত্র ১০ সপ্তাহের কঠিন আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কোনো একক বা বিশেষ দেশের স্বার্থে কাজ করার সুযোগ নেই। স্পিকার যেমন জাতীয় সংসদের সব সদস্যের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, তেমনি সাধারণ পরিষদের সভাপতিকেও সব সদস্য রাষ্ট্রকে সমান মর্যাদা দিয়ে দায়িত্ব পালন করতে হয়। একই সঙ্গে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের যোগ্যতার পরিচয় তুলে ধরতে হবে।

‘মক্কা প্যাক্ট’ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থান

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২) তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা এবং এর ইতিবাচক দিক সম্পর্কে সরকারের অবস্থান জানতে চান।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটিকে আন্তর্জাতিক মুসলিম সমাজের নিরাপত্তার জন্য একটি ইতিবাচক ও কাঠামোগত ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সদস্য দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা অভিপ্রায় এলে সরকার তা অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করবে।

পররাষ্ট্রনীতির কৌশলগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, মুসলিম বিশ্বের ঐক্যের এ ভূ-রাজনৈতিক উদ্যোগ সম্পূর্ণভাবে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়। তাই এ নিয়ে অন্যান্য দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ নেই।

 

 

আরও

পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন প্রযুক্তিমন্ত্রী

জাতীয়

পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন প্রযুক্তিমন্ত্রী

পারমাণবিক শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকর...

২০২৬-০৮-২৭ ০৯:৫৯

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির শোক

জাতীয়

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির শোক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

২০২৬-০৮-২৬ ২৩:৪০

বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব গভীর ও সুসংগঠিত করতে আহ্বান শিক্ষামন্ত্রীর

জাতীয়

বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব গভীর ও সুসংগঠিত করতে আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরও গভীর ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছান...

২০২৬-০৮-২৬ ২৩:২০

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

জাতীয়

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) রাতে...

২০২৬-০৮-২৬ ২৩:১৭

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল পাবে অগ্রাধিকার

জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল পাবে অগ্রাধিকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার হতে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয়...

২০২৬-০৮-২৬ ১৬:১৩