বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি

গেল ২১ অগাস্ট শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন রাষ্ট্রপতির সঙ্গে ইসির এটাই প্রথম সাক্ষাৎ।

আজকের (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) এ সাক্ষাতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে আছেন।

গেল ২০ অগাস্ট সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন; পরদিন ২১ অগাস্ট সন্ধ্যায় শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

এদিকে বর্তমান ইসি নিয়োগ পায় ২০২৪ সালের নভেম্বরে। ২০২৫ সালে ডিসেম্বরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ভোটের আগে সার্বিক প্রস্তুতি তুলে ধরে এই কমিশন।।

এ ইসির অধীনে ত্রয়োদশ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে; এরপর মে সাসে সংরক্ষিত নারী আসনের ভোট হয়েছে। সবশেষ রাষ্ট্রপতি নির্বাচন করে ইসি।

সাংবিধানিক সংস্থাটির দায়িত্ব পেয়েই ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন শেষ করেছে ইতোমধ্যে। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনসহ সার্বিক বিষয়ে তিনি আমাদের কাছে হয়ত জানতে চাইবেন; আমরা কাযক্রম অবহিত করব।’

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ইতোমধ্যে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন তিনবাহিনী প্রধান ও প্রধান বিচারপতি। এবার নির্বাচন কমিশনের সাক্ষাৎ হচ্ছে।

আরও

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল পাবে অগ্রাধিকার

জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল পাবে অগ্রাধিকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার হতে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয়...

২০২৬-০৮-২৬ ১৬:১৩

বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য: কৃষিমন্ত্রী

জাতীয়

বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য: কৃষিমন্ত্রী

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্...

২০২৬-০৮-২৬ ১৬:১২

ভূমিকম্প-বন্যা-ঘূর্ণিঝড়ে কীভাবে চলবে উদ্ধারকাজ, তিনদিন চললো মহড়া

জাতীয়

ভূমিকম্প-বন্যা-ঘূর্ণিঝড়ে কীভাবে চলবে উদ্ধারকাজ, তিনদিন চললো মহড়া

দুর্যোগকালীন দেশব্যাপী প্রচলিত যোগাযোগব্যবস্থা ভেঙে পড়লে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ড...

২০২৬-০৮-২৬ ১২:০১

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

জাতীয়

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ...

২০২৬-০৮-২৬ ০৯:২৫

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

জাতীয়

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বরিশাল-চট্টগ্রামসহ দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইস...

২০২৬-০৮-২৬ ০৯:২১

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

জাতীয়

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালনে দেশের সব শিক...

২০২৬-০৮-২৬ ০৯:১২