শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ এবং ইসরাইলি সামরিক বাহিনী সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, মামদানি ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন এবং তাকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন। এর জবাবে তিনি মামদানির বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

মামদানিকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, “সত্যকে বিকৃত করার জন্য আপনাকে ধিক্কার। আক্রান্ত ব্যক্তি ও আক্রমণকারীকে উল্টোভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধিক্কার।”

নেতানিয়াহু আরও দাবি করেন, মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর অনেক ইহুদি নগরীটিতে নিজেদের নিরাপদ মনে করছেন না। তার ভাষ্য, কয়েকজন ইহুদি তার সঙ্গে কথা বলে জানিয়েছেন—তারা যে নিউইয়র্ককে চিনতেন, বর্তমান শহরটি আর তেমন নেই।

মামদানির বিরুদ্ধে আরও অভিযোগ তুলে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি বারবার ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ করেছেন এবং নেতানিয়াহুকে নিউইয়র্কে প্রবেশে বাধা ও তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানোর কথা বলেছেন।

গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান

ভাষণে গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইসরাইল গণহত্যা করেনি; বরং একটি গণহত্যা ঠেকিয়েছে।

ইসরাইল শুরু থেকেই গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে এবং হামাস বেসামরিক জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তার ভাষণে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন।

মামদানির অবস্থান কী

অন্যদিকে, জোহরান মামদানি হামাসকে সমর্থন করেন না এবং ইহুদিবিদ্বেষের নিন্দা করেছেন। তিনি ইসরাইলের নীতি ও গাজার সামরিক কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করেন।

নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকক্ষে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল বেরিয়ে যায়। রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর ভাষণ শুরুর সময় কয়েক ডজন প্রতিনিধি প্রতিবাদে হল ছেড়ে বেরিয়ে যান।

তথ্যসূত্র: রয়টার্স

আরও

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়ানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্...

২০২৬-০৯-২৪ ১৬:০৩

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

নিজেদের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেস...

২০২৬-০৯-২৪ ০৯:২২

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বসেছে। প্রথম দিন গতকাল মঙ্গলবার (২২ স...

২০২৬-০৯-২৩ ১৮:৩৩

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

আন্তর্জাতিক

জাতিসংঘে গ্রিনল্যান্ড-ডেনমার্কের সঙ্গে ট্রাম্পের চুক্তি সই

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার...

২০২৬-০৯-২২ ২৩:৪৩

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

আন্তর্জাতিক

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালুর আভাস, বিশ্ববাজারে তেলের দরপতন

সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু এবং লোহিত সাগর উপকূল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরুর ইঙ্...

২০২৬-০৯-২২ ২২:৩৮