শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখীপুরের মুসাররাত সানান রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখীপুরের মুসাররাত সানান রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মুসাররাত সানান রহমান। আজ মঙ্গলবার (০৯ জুন) রাজধানীর পিটিআই ঢাকা ও শের-ই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।ইতিপূর্বে কবিতা আবৃত্তি তে টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে সে। জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনের পর ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে মুসাররাত কৃতিত্বের সহিত বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হয়েছেন।

মুসাররাত সানান রহমান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি মিজানুর রহমান ও মমতাজের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তিতে তার দক্ষতা ও প্রতিভা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার পিটিআই মিলনায়তনে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ। আজ বিকেলে মাননীয় প্রতিমন্ত্রীর হাত থেকে শিক্ষার্থী মুসাররাত সানান রহমান পুরস্কার গ্রহণ করেছে।

গড়গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুলহাস উদ্দিনের ভাষ্য মতে মুসাররাত ছোটবেলা থেকেই মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তাঁর সাংস্কৃতিক বিষয়ে বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তি বিষয়ে অত্যন্ত ভালো। তার মনোযোগ অধ্যবস্যায় এবং প্রচেষ্টার মাধ্যমেই আজ ঢাকা বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ববি হাজ্জাজ এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।

শিক্ষার্থী মুসাররাত সানান রহমানের মা মমতাজ বেগম বলেন, আমার মেয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
আমি খুব খুশি হয়েছি। পিতা-মাতা যখন একজন সন্তানের সাফল্যের খবর শোনেন তখন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠেন। আমিও আমার মেয়ের খুশির সংবাদে আআনন্দিত হয়েছি। আমার সন্তানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমার সন্তান যেনো বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে।

শিক্ষার্থী মুসাররাত সানান রহমানের সাফল্যে পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আত্মীয়-স্বজন সকলেই খুব খুশি হয়েছেন বিভাগীয় পর্যায়ে মুসাররাত সানান রহমানের শ্রেষ্ঠত্বের ফলাফলের কথা শুনে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২