শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে: শফিকুর রহমান

জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একসময় কেউ মনে করত না জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে এখন অনেকেই দলটিকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। এজন্য নেতাকর্মীদের আরও সতর্কভাবে চলাফেরা ও আচরণ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “দুইটা অনুসন্ধানী আলো এখন আপনাদের দিকে তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সাদা কাপড় পরলে যেমন সামান্য দাগও বেশি চোখে পড়ে, তেমনি আপনাদের ক্ষেত্রেও সামান্য ভুল বড়ভাবে দেখা হবে। তাই লেনদেন ও আচার-আচরণে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে।”

জামায়াত আমির আরও বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে দেশ, জাতি ও দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তখন সব শক্তি একত্রিত হয়ে বৃহৎ ঐক্য গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আগে মানুষ ভাবত জামায়াত একটি কার্যকর দল হিসেবে টিকে থাকবে। কিন্তু এখন অনেকে মনে করে আপনারাই ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারেন। এজন্য আপনাদের প্রতিটি কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল।

এর আগে সকালে একদিনের সফরে রংপুরে পৌঁছান জামায়াত আমির। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

আরও

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দ...

২০২৬-০৯-২৬ ২০:২৯

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭