সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামালপুরে আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে, জামিন নামঞ্জুর

জামালপুরে আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে, জামিন নামঞ্জুর

জামালপুরের মাদারগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।

এর মধ্যে মাদারগঞ্জ উপজেলার চার মামলায় ২৭ জন এবং বকশিগঞ্জ উপজেলার চার নেতাকর্মী রয়েছেন। কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, সদস্য জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম সহ মোট ৩১ জন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুন দায়ের করা দুটি মামলা এবং পুলিশ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা মিলিয়ে চারটি মামলায় ওবায়দুর রহমান বেলালসহ ২৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইভাবে, বকশিগঞ্জ উপজেলার চার নেতাকর্মীও জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন বলেন, ‘মাদারগঞ্জের ২৭ জন ও বকশিগঞ্জের চার নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

আরও

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু...

২০২৬-০৭-০৫ ২৩:৩৭

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক...

২০২৬-০৭-০৫ ২৩:৩৫

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের...

২০২৬-০৭-০৫ ২২:৩৩

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে...

২০২৬-০৭-০৫ ২১:৩৪

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

২০২৬-০৭-০৫ ২১:২৯

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬