রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জাগোর ডিজিটাল স্কুলে গার্ডিয়ান লাইফের প্রতিনিধি দল

জাগোর ডিজিটাল স্কুলে গার্ডিয়ান লাইফের প্রতিনিধি দল

শিক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর একটি প্রতিনিধি দল জাগো ফাউন্ডেশনের বনানী স্কুল পরিদর্শন করে।

দিনব্যাপী এই ভিজিটের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শেখার পরিবেশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। সফরের শুরুতে শিক্ষার্থীরা অতিথিদের স্বাগত জানায়। পরবর্তীতে জাগো ফাউন্ডেশনের কার্যক্রম, ভিজিটের উদ্দেশ্য এবং শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে একটি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়।

এরপর প্রতিনিধি দলটি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের শেখার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। 

পরিদর্শনের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল ক্লাসরুম অভিজ্ঞতা, যেখানে প্রতিনিধি দলটি জাগো ফাউন্ডেশনের দূরবর্তী শাখার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি সংযুক্ত একটি ক্লাস পর্যবেক্ষণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও কীভাবে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া হচ্ছে, সে সম্পর্কে তারা ধারণা লাভ করেন।

দিনের শেষ পর্বে একটি রিফ্লেকশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে তারা জাগো ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এবং শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়ার বিভিন্ন সুযোগ সম্পর্কে অবগত হন। 

এ প্রসঙ্গে জাগো ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট বিভাগের লিড অপূর্ব কর্মকার বলেন, “শিক্ষার প্রকৃত প্রভাব অনুধাবনের সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের সঙ্গে সরাসরি সময় কাটানো। এমন আয়োজন আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে জাগো ফাউন্ডেশনের কার্যক্রম আরও কাছ থেকে জানার সুযোগ করে দেয় এবং ভবিষ্যতে শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”

জাগো ফাউন্ডেশন এই আয়োজনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-কে আন্তরিক ধন্যবাদ জানায়। ভবিষ্যতেও শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনের সঙ্গে অর্থবহ সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে।

আরও

সব শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান ডাকসু ভিপির

শিক্ষা-ক্যাম্পাস

সব শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহ্বান ডাকসু ভিপির

এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না...

২০২৬-০৮-১০ ২২:২৪

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

শিক্ষা-ক্যাম্পাস

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৮হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ১০হাজার...

২০২৬-০৮-১০ ১৮:৫৩

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চ...

২০২৬-০৮-১০ ১৮:২৫

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

শিক্ষা-ক্যাম্পাস

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা...

২০২৬-০৮-১০ ১৮:১৮

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ ল...

২০২৬-০৮-১০ ১০:২৭

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

শিক্ষা-ক্যাম্পাস

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন না করার অভিযোগ উঠেছে। এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ...

২০২৬-০৮-০৯ ১৯:৪১