বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইউনিয়ন  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩, স্থানীয়দের ক্ষোভ

ইউনিয়ন  আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৪ জনের মধ্যে উত্তীর্ণ মাত্র ৩, স্থানীয়দের ক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুনসিবাজার ইউনিয়নের ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয়েছে মাত্র ৩ জন। গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমন ফলাফলের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ও মানসম্মত পাঠদান হচ্ছে না। অনেক শিক্ষক নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দা অভিযোগ করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল এতটা বিপর্যয়কর হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের পর সমালোচনা না করে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষক উপস্থিতি, পাঠদানের মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা তদন্ত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয়রা আরও বলেন, একটি বিদ্যালয় শুধু পরীক্ষার ফলাফল দেওয়ার প্রতিষ্ঠান নয়; এখান থেকেই একটি প্রজন্মের ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কান্তি পাল বলেন,  অভিভাবকদের অসচেতনা ও ইংলিশের সাবজেক্ট টিচার না থাকায় আমরা আন ইজি ফিল করতেছি। শিক্ষার্থীতা তাদের অভিভাবকদের গিয়ে বলেন এখানে বিদ্যালয়ে পড়ালেখা হয়না যার কারনে অভিভাবকরা ভুল বুঝতেছে। আগামীতে ভাল ফলাফলের জন্য আমরা সেই অনুযায়ী উদ্যোগ নিচ্ছি।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভিন বলেন,  এসএসসির ফলাফল বিপর্যয় দেখে প্রধান শিক্ষককে বলেছি কোন যায়গায় ঘাটতি আছে দেখার জন্য এবং অভিভাবকদের নিয়ে জরুরি সভা করতে বলেছি।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯