সারা দেশ
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি প্রদান
ট্রেড ইউনিয়নের অধিকার হরণকারী মেয়াদোত্তীর্ণ ২০২৩ সালে ঘোষিত চা শ্রমিকদের মজুরি গেজেট বাতিল এবং অবিলম্বে চা শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করেছে। ১৬ই আগস্ট'২৬, রবিবার সকাল সাড়ে ন'টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে স্মারকলিপি পেশ পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ। সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু জাফর, সহসভাপতি কাজল রায়, অর্থ সম্পাদক প্রেমকুমার পাল, করিমপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গণেশ বড়কুর্মী প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে মিছিল সহকারে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দরা স্মারকলিপি প্রদান করেন।
২০২৬-০৮-১৬ ১৭:১৮