রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দেশের ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমা খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. ইমরানুল হক। মূল বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামসুল আরেফিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনারের সঞ্চালক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল একেএম ইকবাল আজিম।

সেমিনারে ইসলামী ব্যাংকিং ও বীমা খাতের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন এবি ব্যাংক পিএলসির কাকরাইল ইসলামী ব্যাংকিং শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক ফরিদ আহম্মদ ফকির, ট্রাস্ট ব্যাংক পিএলসির মিরপুর ডিওএইচএস শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শাহ আবুল বাশার, ট্রাস্ট ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ শাহ কামাল, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স মো. আনোয়ার হোসাইন সরকার, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এসইভিপি (এইচআর) ও কোম্পানি সেক্রেটারি আব্দুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউসিবির আশুলিয়া শাখার এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফেরদৌস আহমেদসহ সংশ্লিষ্ট খাতের আরও অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের ঘাটতি। ইসলামী ব্যাংকিং ও ইসলামী অর্থায়ন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণকারী জনবল এখনো তুলনামূলকভাবে কম। ফলে এ খাতে প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থায়ন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও বীমা বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব বলে বক্তারা মত দেন।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মূল ভিত্তি শরিয়াহ নীতিমালা, নৈতিকতা, সততা ও আমানতদারিতা। তাই এ খাতে শুধু ব্যাংকিং ও আর্থিক জ্ঞানসম্পন্ন জনবল নয়, ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি ও মূল্যবোধ সম্পর্কে সম্যক জ্ঞানসম্পন্ন পেশাজীবী তৈরি করা জরুরি। ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রমে শরিয়াহর নীতিমালা যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে ইসলামী ব্যাংকিং খাতে নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা বলেন, একজন ব্যাংকারের পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণখেলাপি, মাদকাসক্তি বা অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে একটি নৈতিক ও শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবস্থা পরিচালনা করা কঠিন। তাই দক্ষতার পাশাপাশি সৎ, নৈতিক ও দায়িত্বশীল পেশাজীবী তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংকিং শুধু মুসলমানদের জন্য কোনো ব্যাংকিং ব্যবস্থা নয়। এর সেবা ও আর্থিক সুবিধা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য উন্মুক্ত। একজন অমুসলিম গ্রাহকও ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। তাই ইসলামী ব্যাংকিংয়ের নৈতিক ও অর্থনৈতিক সুফল বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং ও ইসলামী অর্থায়নের ভূমিকা আরও বিস্তৃত করার জন্য দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা বৃদ্ধি, শরিয়াহ নীতিমালার যথাযথ প্রয়োগ, সুশাসন, প্রযুক্তির ব্যবহার এবং বিশ্ববিদ্যালয় ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন।

সেমিনারে ইসলামী বীমা বা তাকাফুল খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও পরিবর্তিত আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমা খাতে নতুন পণ্য ও সেবা চালুর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে বলে বক্তারা মত দেন।

সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকিং ও আর্থিক খাতের পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমা খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় সেমিনারটির আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটির ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমা কেন্দ্র। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলো আইএফবিআই এর পরিচালক ও এসোসিয়েট প্রফেসর ড. ফারহানা খান এবং বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক রিফাত হাসান রিয়াদ।

আরও

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

শিক্ষা-ক্যাম্পাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজসহ অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ব...

২০২৬-০৮-০৪ ১৮:০৭

ছাত্রদল-শিবির উত্তেজনার মধ্যে বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি

শিক্ষা-ক্যাম্পাস

ছাত্রদল-শিবির উত্তেজনার মধ্যে বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি

ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্য...

২০২৬-০৮-০৪ ১৩:৩১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আজ (৩ আগস্ট ২০২৬) ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্...

২০২৬-০৮-০৩ ২০:০৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা: উদীয়মান প্রবণ...

২০২৬-০৮-০৩ ২০:০২

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ...

২০২৬-০৮-০২ ২২:০৯

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক...

২০২৬-০৮-০২ ১৯:৫৮