শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে "বাংলা নববর্ষ- ১৪৩৩" এর রঙিন উদযাপন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে "বাংলা নববর্ষ- ১৪৩৩" এর রঙিন উদযাপন

২০ এপ্রিল ২০২৬ বাংলা নববর্ষের আনন্দঘন আবহে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস সেজে উঠেছিল নতুন রঙে, নতুন প্রাণে। "বাংলা নববর্ষ- ১৪৩৩" উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মিলিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "পহেলা বৈশাখ শুধু একটি তারিখ নয় - এটি আমাদের শিকড়ের সাথে পুনরায় সংযুক্ত হওয়ার একটি দিন। একটি বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, এটি সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ লালনের জায়গাও বটে।" তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা তাঁর বক্তব্যে বলেন, "নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে বাঙালি সংস্কৃতি কতটা সমৃদ্ধ ও বৈচিত্রময়। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যে সাংস্কৃতিক চেতনার পরিচয় দিচ্ছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।"
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমরা যারা আগামীর বাংলাদেশ গড়বে, তারা যেন নিজেদের ঐতিহ্যকে সঙ্গী করেই সামনে এগিয়ে যাও।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উৎসবের আয়োজনে ছিল বর্ণিল বৈশাখী মেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্ল্যাশ মব, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাহারি খাবার ও হস্তশিল্পের স্টল। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের উচ্ছল উপস্থিতি পুরো ক্যাম্পাসকে দিয়েছিল উৎসবের এক অনন্য আমেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফাহাদ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট এর উপ-পরিচালক কে.এম. মনিরুল ইসলাম।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২