শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, ভয়াবহ আগুন

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের হাইফা শহরে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের একটি শিল্প এলাকায় আঘাত হেনেছে বলে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি টেলিভিশন ও ইরানি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাইফার একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এই স্থাপনাটি আগেও হামলার শিকার হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি জ্বালানিবাহী ট্যাংকারে আঘাত হানায় আগুনের সূত্রপাত হয় বলে ইসরায়েল ফায়ার সার্ভিস জানিয়েছে।

অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লাগে বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে। এর আগে গত ১৯ মার্চও এই শোধনাগারটি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল। তখন ইরান তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার জবাবে পাল্টা আঘাত হানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ সরাসরি শোধনাগার কমপ্লেক্সে আঘাত করলে সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে একটি ট্যাংকারে সরাসরি আঘাতের চিহ্ন পায় এবং কমপ্লেক্সের আরেকটি ভবনের ছাদ থেকেও ঘন ধোঁয়া বের হতে দেখা যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগের হামলাতেও হতাহতের ঘটনা ঘটেনি বলে সিএনএন উল্লেখ করেছে।

আরও

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন...

২০২৬-০৫-১৫ ২২:৩৯

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

​যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা বা অ্যাসাইলাম সিস্টেমে আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দ...

২০২৬-০৫-১৫ ২২:২১

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২