বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না: ডোনাল্ড ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির প্রধান শর্তই হবে দেশটিকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা।

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, একটি কার্যকর চুক্তির প্রায় পুরো অংশই নির্ভর করছে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার ওপর।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেবে এবং এ ক্ষেত্রে অন্যান্য দেশও সহায়তায় প্রস্তুত রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়া সহজ হবে না। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য নিয়ন্ত্রণ বা শুল্ক আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্র মেনে নেবে না।

ট্রাম্প বলেন, ইরান যদি জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে। তার মতে, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে এলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হয়ে যাবে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলছে।

সর্বশেষ তথ্যমতে, প্রণালীতে শত শত জাহাজ আটকে রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্ব দেবেন। আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান ও পারমাণবিক ইস্যু প্রধান গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২