শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খোন্দাব শহরের বাইরে দুটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া খোররামাবাদ ও কোনারাক শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালির তীরবর্তী বন্দরনগরী জাস্কে বিস্ফোরণের খবর দিয়েছে ফার্স নিউজ এজেন্সি ও আইআরআইবি। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

এদিকে সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের নিরাপত্তার জন্য ইরানের তৈরি হুমকি কমাতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সেন্টকম আরও জানিয়েছে, সাম্প্রতিক হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবে ওই পথ ব্যবহার করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনাসদস্য বিভিন্ন দায়িত্বে মোতায়েন রয়েছেন।

তবে ইরানের বিভিন্ন স্থানে হামলা ও বিস্ফোরণের ঘটনায় দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

আরও

যন্তর মন্তরে ফের পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ, বন্ধ ইন্টারনেট সেবা

আন্তর্জাতিক

যন্তর মন্তরে ফের পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ, বন্ধ ইন্টারনেট সেবা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা বিক্ষোভ নতুন করে সহিংস রূপ নিয়ে...

২০২৬-০৭-২৩ ০৯:৩৭

লোহিত সাগরে হুথিদের হামলা, সৌদির এনসেলিয়া ও লায়লা জাহাজে আগুন

আন্তর্জাতিক

লোহিত সাগরে হুথিদের হামলা, সৌদির এনসেলিয়া ও লায়লা জাহাজে আগুন

সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে আনসার আল্লাহ (হুথি)। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অব...

২০২৬-০৭-২৩ ০৯:২৬

গভীর রাতে ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

গভীর রাতে ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতে দেশটিতে চালানো এই হামলায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরানের বি...

২০২৬-০৭-২৩ ০৯:০৭

দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা

আন্তর্জাতিক

দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের প্রাণকেন্দ্র জন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এতে সেখানে থ...

২০২৬-০৭-২৩ ০৮:৫৫

গ্রেপ্তারের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক

গ্রেপ্তারের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে সর...

২০২৬-০৭-২২ ১১:৪৮

আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ

আন্তর্জাতিক

আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্র...

২০২৬-০৭-২২ ০৮:৩১