বুধবার, ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়ছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সেনারা মঙ্গলবার হামলা চালানো শুরু করে।

তারা বলেছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চল এবং হরমুজ প্রণালিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রলালিতে তাদের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। যা গিয়ে পড়েছে ওমান উপসাগরে।

পরবর্তীতে জানা যায় ইরানি সেনারা শাহিদ ড্রোন ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলারের ওই হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে তারা কি ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটিকে টার্গেট করেছিল নাকি ভুলক্রমে ড্রোন হেলিকপ্টারে আঘাত হেনেছে সেটি নিশ্চিত নয়।

হেলিকপ্টারটিতে দুজন ক্রু ছিলেন। তারা সমুদ্রে পড়ে যান। পরবর্তীতে সামুদ্রিক ড্রোন পাঠিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। যা এমন ড্রোন দিয়ে সেনাদের উদ্ধারের প্রথম ঘটনা।

ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, হেলিকপ্টারের দুই পাইলট সুস্থ আছেন। তিনি বলেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। যার জবাব দেওয়া হবে। তার এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরানি উপকূল বিস্ফোরণে কেঁপে ওঠে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের ওপর চালানো নতুন হামলায় টার্গেট করা হয়েছে দেশটির প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে তাদের পারস্য উপসাগর উপকূলবর্তী বন্দর আব্বাস, কিশম এবং সিরিকে বিস্ফোরণ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেটির জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করতে চায়।” মার্কিনিদের উদ্দেশ্যে আরাগচি বলেন, “যদি নিরাপদ থাকতে চান আমাদের অঞ্চল থেকে চলে যান।”

সূত্র: বিবিসি

আরও

গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু

আন্তর্জাতিক

গাজার যুদ্ধবিরতি এগিয়ে নিতে কায়রোতে আলোচনা শুরু

গাজায় বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো ও বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে কায়রোতে আলোচনা শুরু...

২০২৬-০৬-০৮ ২৩:২৬

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরানের হামলা জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী...

২০২৬-০৬-০৮ ১৩:৩২

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ইরানের সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়লকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ...

২০২৬-০৬-০৮ ১৩:৩০

৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ

আন্তর্জাতিক

৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ ইনের চেষ্টাকে ঘিরে জটিলতার অবস...

২০২৬-০৬-০৮ ০৯:৩৭

সৌদিতে মিসাইল হামলার সতকর্তা, সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশনা

আন্তর্জাতিক

সৌদিতে মিসাইল হামলার সতকর্তা, সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশনা

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খার্জে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দেশটির প্রিন্স স...

২০২৬-০৬-০৮ ০৯:৩৫

ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

আন্তর্জাতিক

ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এ মিসাইলের জেরে তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন...

২০২৬-০৬-০৮ ০৯:৩৩