শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি গোয়েন্দারা

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি গোয়েন্দারা

ইরানে যুক্তরাষ্ট্র স্থল হামলা চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। ব্যাপক হতাহতের শঙ্কা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলো উপেক্ষা করে ইরানের উপকূলীয় অঞ্চলগুলো দখল করার জন্য নিজ সেনাকে ইরানে পাঠাতে পারেন। যদিও স্থল হামলা হলেও এটি সীমিত থাকবে।

জার্মান বার্তাসংস্থা ডয়েচে প্রেস এজেন্সিকে (ডিপিএস) পাকিস্তানের কয়েকটি তথ্যবহুল সূত্র জানিয়েছেন, গত পাঁচ মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এখন স্থল হামলা চালানোর সম্ভাবনা অনেকটাই বেড়েছে।

এই গোয়েন্দারা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীর সতর্কতা উপেক্ষা করে ইরানের উপকূলীয় এলাকাগুলোতে স্থল হামলা চালাতে পারেন। তারা সামরিক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন।

টানা ৪০ দিন যুদ্ধ করার পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের দ্বন্দ্ব নিয়ে দুই দেশ হামলা ও পাল্টা হামলা চালানোর পর চুক্তিটি ভেস্তে গেছে। এরপর যুক্তরাষ্ট্র টানা প্রায় ১৫দিন ইরানে হামলা চালায়। তবে গত তিনদিন ধরে হামলা বন্ধ আছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাতারকে সঙ্গে নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও মধ্যস্থতার চেষ্টা চালিয়েছেন। কিন্তু ইরান জানিয়েছে, তারা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। যদি যুদ্ধবিরতি হয় এটি হতে হবে স্থায়ী বিরতি।

এদিকে যুক্তরাষ্ট্রের এ সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে সতর্কতা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি কয়েকদিন আগে বলেন, মার্কিনিদের স্থল হামলার জন্য তাদের সেনারা প্রস্তুত।

বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন সেনাদের জন্য স্থল হামলা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা ইরানে গেলে ড্রোন ও মিসাইলের কবলে পড়তে পারে যদি উপসাগরীয় আরব দেশগুলো তাদের ঘাঁটিতে সেনাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রতি না দেয়।

পর্যবেক্ষক সংস্থা আইআইএএসের তথ্য অনুযায়ী, ইরানের সক্রিয় ৬ লাখ ১০ হাজার সেনা ও প্যারামিলিটারি রয়েছে। এরসঙ্গে রিজার্ভ সেনা আছে ৩ লাখ ৫০ হাজার।

সূত্র: ডিপিএস

আরও

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

আন্তর্জাতিক

চীনের চাপের মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

চীনের সামরিক চাপের মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম...

২০২৬-১০-০২ ১৪:৫৭

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯