সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক এই আসরে ইরানকে সাদরে আমন্ত্রণের জানানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। কিন্তু তার সেই আমন্ত্রণে আপাতত সাড়া দিচ্ছে না ইরান। চলমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল।

ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান। যে কারণে আমেরিকা, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে একটি দেশ কমে যাচ্ছে। সেই জায়গায় কাদের নেওয়া হবে তা নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত রয়েছে আলোচনায়।

সাধারণত যে মহাদেশের দল নাম তুলে নেয়, সেই মহাদেশ থেকেই বিকল্প দল বেছে নেওয়া হয়। তবে এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, তা সুনির্দিষ্টভাবে বলা আছে ফিফার নিয়মে। সেই অনুযায়ী:

যে দেশ নাম প্রত্যাহার করেছে সেই গ্রুপের রানার-আপ দল বা সংশ্লিষ্ট মহাদেশ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করা সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। দ্বিতীয় ক্ষেত্রে, বিশ্বকাপে খেলতে পারে সংযুক্ত আরব আমিরাত। এশিয়ায় তারাই সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা দল যারা বিশ্বকাপে খেলতে পারছে না। আসন্ন বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এ ছাড়া সরাসরি বিশ্বকাপে সুযোগ দেওয়া হতে পারে ইরাককে। এই মাসে ইরাক আন্তঃমহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে খেলবে বলিভিয়া বা সুরিনামের বিরুদ্ধে। ইরাককে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে আমিরাতকে খেলতে হবে।

ইরাক যদি প্লে-অফ পর্ব জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায়, তাহলে এশিয়ায় সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল আমিরাতকে নেওয়া হতে পারে ইরানের জায়গায়। সে ক্ষেত্রে আমিরাতকে আলাদা করে প্লে-অফেও খেলতে হবে না।

এশিয়া থেকে কোনও দল না নিয়ে সরাসরি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের বিচারে কোনও দেশকে নিতে পারে ফিফা। সে ক্ষেত্রে, সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করা দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে রয়েছে ইতালি। এমনিতে তাদের প্লে-অফে খেলতে হবে। কিন্তু ইতালিকে সরাসরি বিশ্বকাপে নেওয়া হলে প্লে-অফে অন্য দেশকে আনতে হবে। এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং বিতর্কিত। তাই বিশেষজ্ঞদের ধারণা, ফিফা এই নিয়ম কাজে লাগাবে না।

আরও

ব্রাজিল-নরওয়ে ম্যাচে সিম্পসনসের ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে তোলপাড়

খেলাধুলা

ব্রাজিল-নরওয়ে ম্যাচে সিম্পসনসের ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে তোলপাড়

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়েছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসনস-এর কথিত “ভবিষ্যদ্বাণী”...

২০২৬-০৭-০৫ ২৩:১১

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

খেলাধুলা

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

ফিলাডেলফিয়ার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লড়েছে প্যারাগুয়ের রক্ষণ বনাম ফ্রান্সের আক্রমণভাগ। রক্ষণাত্মক খেলায় লাতিন দেশট...

২০২৬-০৭-০৫ ০৮:৫২

দাপুটে জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

খেলাধুলা

দাপুটে জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকের নাম ছিল মরক্কো। প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলা আটলাস লায়নরা এবার সব...

২০২৬-০৭-০৫ ০৮:৫০

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

খেলাধুলা

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ন...

২০২৬-০৭-০৪ ১৩:৫৩