শুক্রবার, ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান আধুনিক ইসলামি সভ্যতার স্পন্দিত হৃদয়: আলি আগাজানি

ইরান আধুনিক ইসলামি সভ্যতার স্পন্দিত হৃদয়: আলি আগাজানি

ইরান কোনো প্রান্তিক রাষ্ট্র নয়, বরং আধুনিক ইসলামি সভ্যতার স্পন্দিত হৃদয়—এমন মন্তব্য করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক আলি আগাজানি।

সম্প্রতি তাসনিম নিউজ এজেন্সির ‘ইমাম ও নেতৃত্ব’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির রাজনৈতিক চিন্তায় ইরানের ধর্মতত্ত্ব একটি জীবন্ত ও কার্যকর চিন্তাপদ্ধতি। এতে প্রাচীন ইতিহাস, বিজ্ঞান-প্রযুক্তি, ভাষা, জাতিগত বৈচিত্র্য ও জাতীয় শক্তিসহ সব উপাদান ধর্মীয় মূল্যবোধের কাঠামোর মধ্যে নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে।

নিবন্ধে উল্লেখ করা হয়, এই চিন্তাধারায় ইরানকে শুধু একটি ভূখণ্ড নয়, বরং ‘ইসলামি মাতৃভূমি’ হিসেবে দেখা হয়—যেখানে ইসলাম দেশটিকে দখল করেনি, বরং উন্নত ও পরিপূর্ণ করেছে। এখানে ইসলাম ও ইরানিত্বকে পরস্পরবিরোধী নয়, বরং একই সত্যের দুটি দিক হিসেবে বিবেচনা করা হয়।

আলি আগাজানি বলেন, ইসলাম ইরানকে বর্ণবাদ ও সংকীর্ণ জাতীয়তাবাদ থেকে মুক্ত করে বৈশ্বিক উম্মাহভিত্তিক পরিচয় দিয়েছে। এই দৃষ্টিভঙ্গিতে দেশপ্রেমও ঈমানের অংশ, যা ইসলামের মূল্যবোধের সঙ্গে সমন্বিত।

তিনি আরও উল্লেখ করেন, ইরানের ইতিহাসে ইসলাম আগমনের পরই জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ সবচেয়ে বেশি হয়েছে। একই সঙ্গে ফারসি ভাষাকে জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের শক্তিশালী মাধ্যম।

নিবন্ধে ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যকে দুর্বলতা নয়, বরং ঐক্যের শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। ইসলাম এই বৈচিত্র্যকে সমন্বয়ের মাধ্যমে জাতীয় অগ্রগতির অংশে পরিণত করেছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও ইরানের অগ্রগতির কথা তুলে ধরে আগাজানি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি ন্যানোপ্রযুক্তি, জীবপ্রযুক্তি ও পারমাণবিক গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এটি ইসলামি আত্মবিশ্বাস ও তরুণদের উদ্যমের ফল।

তিনি আরও বলেন, দেশীয় পণ্য ব্যবহার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং জাতীয় শক্তি বৃদ্ধি—এসবকেও ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখা হয়।

নিবন্ধে উপসংহারে বলা হয়, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ বা শিকড়বিহীন ইসলাম—উভয়ের বিকল্প হিসেবে ইরানের এই ধর্মতাত্ত্বিক চিন্তাধারা একটি ‘তৃতীয় পথ’ দেখায়। এই পথ একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভর ইসলামি রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দেয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

 

আরও

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, গ্রিনকা...

২০২৬-০৫-০১ ১০:০০

মুসলিম বিশ্ব বেদনাদায়ক সময় পার করছে: এরদোয়ান

আন্তর্জাতিক

মুসলিম বিশ্ব বেদনাদায়ক সময় পার করছে: এরদোয়ান

মুসলমানরা বর্তমানে কঠিন ও বেদনাদায়ক সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

২০২৬-০৪-৩০ ২৩:৫৭

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

লেবাননের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে...

২০২৬-০৪-৩০ ২৩:৫৩

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে: জার্মানি

আন্তর্জাতিক

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে: জার্মানি

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস বলেছেন, ‘‘ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে। সময়ক্ষেপণ বন্ধ করতে হবে তাদের। তারা আ...

২০২৬-০৪-৩০ ২৩:৪৮

মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস ফোর্ড

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস ফোর্ড

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ প্রায় ৩০০ দিনের বেশি সময় মধ্যপ্রাচ্যে অবস্থানের পর যুক্তরা...

২০২৬-০৪-৩০ ২৩:২৮

গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসে পাঠাবে ইসরায়েল

আন্তর্জাতিক

গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসে পাঠাবে ইসরায়েল

গাজামুখী ফ্লোটিলায় অংশ নেওয়া আটক কর্মীদের গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জা...

২০২৬-০৪-৩০ ২৩:২৭