বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে অস্ত্র উদ্ধারে ইরান, নতুন সংঘাতের আশঙ্কা?

ধ্বংসস্তূপ থেকে অস্ত্র উদ্ধারে ইরান, নতুন সংঘাতের আশঙ্কা?

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মাটির নিচে লুকানো ও বিমান হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়া ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম উদ্ধারে তৎপরতা জোরদার করেছে ইরান।

শুক্রবার (১ মে) এমএসএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর ভূগর্ভে বা ধ্বংসস্তূপে চাপা পড়া অস্ত্র পুনরুদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে তেহরান।

একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে এই কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাধ্যমে দ্রুত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে ইরান, যাতে প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালানো যায়।

এদিকে নতুন করে যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী ইরানের সঙ্গে আবারও সামরিক সংঘাতে জড়ানোর প্রয়োজন হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে আলোচনা সীমিত পরিসরে চলছে এবং পরিস্থিতি এখনও অনিশ্চিত।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা মাথায় রেখেই যুদ্ধবিরতির সময়টিকে কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান। এতে ভবিষ্যৎ সংঘাতের জন্য প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। বৈঠকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে।

 

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮