শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে: জার্মানি

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে: জার্মানি

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস বলেছেন, ‘‘ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে। সময়ক্ষেপণ বন্ধ করতে হবে তাদের। তারা আর পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য), এমনকি পুরো বিশ্বকে জিম্মি করে রাখতে পারে না।’’ বৃহস্পতিবার জার্মানির লোয়ার স্যাক্সনির ম্যুনস্টারে অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইলের সঙ্গে এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেছেন তিনি।

ফ্রেডরিক ম্যার্ৎস বলেন, ইরানের সামরিক কর্মসূচির অবসান হতেই হবে। ইসরায়েল বা আমাদের সহযোগীদের বিরুদ্ধে আর কোনো হামলা চলতে পারে না। এ সময় হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে ম্যর্ৎস বলেন, প্রাসঙ্গিক শর্তগুলো পূরণ হলে সামুদ্রিক পথের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জার্মানি সামরিকভাবে অবদান রাখতে প্রস্তুত।

সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে নিজের নাম লেখা সামরিক পোশাক পরে কথা বলার সময় জার্মানির চ্যান্সেলর বলেন, সাইপ্রাসে ইউরোপীয় কাউন্সিলের এক বৈঠকে তিনি ‘‘ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর’’ তদবির করেছেন। কারণ হরমুজ অবরুদ্ধ থাকলে তা সকলের জন্য ব্যাপক অর্থনৈতিক সমস্যার কারণ হবে।

তার সরকার এসব বিষয়ে মিত্রদের সঙ্গে, ‘‘বিশেষ করে ওয়াশিংটনে’’ নিবিড় যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন ম্যার্ৎস। তিনি বলেন, আমরা তা করছি সম্মিলিত ট্রান্সআটলান্টিক স্বার্থে। পারস্পরিক শ্রদ্ধা এবং কাজের ন্যায্য বিভাজন বজায় রেখে তা করছি আমরা।

‘‘এক্ষেত্রে বিশেষ করে এই উত্তাল সময়ে আমরা একটি স্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করছি। এই দিকনির্দেশনা একটি শক্তিশালী ন্যাটো এবং একটি নির্ভরযোগ্য ট্রান্সআটলান্টিক অংশীদারিত্বের দিকেই নির্দেশিত থাকে।’’

এর আগে, পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘অপমানিত’ হয়েছে বলে মন্তব্য করেছিলেন ম্যার্ৎস। ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তারপরই ইরান এবং হরমুজ নিয়ে এসব মন্তব্য করলেন ফ্রিডরিক ম্যার্ৎস।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২