রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ

ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ

ইবোলা ভাইরাসে জর্জর আফ্রিকা। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশ ডিআর কঙ্গোতেও মহামারি আকার ধারণ করেছে এই ইবোলা। তবে বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিতে দেশের বাইরে তাদের ফুটবল স্কোয়াড। স্পেনে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল কঙ্গোর। কিন্তু ইবোলা আতঙ্কে স্পেনের মেয়র ম্যাচটি বাতিল করেছেন।

স্পেনের দক্ষিণে জিব্রাল্টার সীমান্ত সংলগ্ন লা লিনিয়া দে লা কনসেপসিওনে ৯ জুন ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো মঙ্গলবার জানালেন, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের অনুরোধে পূর্বসতর্কতা হিসেবে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি।

হুয়ান ফ্রাঙ্কো বলেছেন, ‘আমি ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে সই করেছি। লা লিনিয়ার মেয়র কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের প্রধানের প্রতিবেদনে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করা ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।’

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই প্রতিবেদনে জানিয়েছে, চিলি রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের অনুরোধ করেছিল। 

১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছে কঙ্গো। ওই আসরে জায়ারে নামে বিশ্বমঞ্চে খেলেছিল তারা। এর আগে দেশের পূর্বাঞ্চলে মহামারির কারণে মে মাসে তিন দিনের একটি ট্রেনিং ক্যাম্প ও কিনশাসায় নির্ধারিত বিদায় সংবর্ধনা বাতিল করা হয়।

বিশ্বকাপের জন্য গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেছিলেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্ট করে জানিয়েছি যে ১১ জুন হাউস্টনে আসার আগে তাদেরকে ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। কঙ্গো সরকারকেও এই ব্যাপারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। তাদের হয় বাবলে থাকতে হবে নয়তো যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঝুঁকিতে থাকবে। আমরা নিশ্চিত করতে চাই যে এই পথে বা আমাদের সীমান্তের কাছাকাছি যেন কিছু প্রবেশ করতে না পারে।’

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭