মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’: ম্যারাডোনার বিখ্যাত জার্সির অজানা গল্প

‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’: ম্যারাডোনার বিখ্যাত জার্সির অজানা গল্প

মেক্সিকো সিটির সাধারণ এক বাজার আর ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জার্সির মধ্যে রয়েছে দারুণ এক সখ্যতা। এ বিখ্যাত জার্সি পরেই বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, করেছেন ‘হ্যান্ড অব গড’ আর ‘গোল অব দ্য সেঞ্চুরি’। পরে সেই জার্সি নিলামে বিক্রি হয়েছে ৯ দশমিক দুই আট মিলিয়ন ডলারে। কিন্তু এ জার্সির গল্প কি শুধু মাঠের নায়োকোচিত নৈপুণ্যে সীমাবদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে বিষ্ময়কর এক ইতিহাস?

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জার্সিগুলোর একটি ম্যারাডোনার ১০ নম্বর জার্সি। যে জার্সি পরে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা করেছিলেন ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। পরে সেই জার্সিই নিলামে বিক্রি হয় প্রায় ৯ দশমিক ২৮ মিলিয়ন ডলারে। কিন্তু এ কিংবদন্তি জার্সির গল্প কি শুরু হয়েছিল এক সাধারণ রাস্তার বাজার থেকে?

মেক্সিকো সিটিতে বসবাসকারী নির্মাতা ফিডেল ম্যাককেবের নতুন প্রামাণ্যচিত্র ‘এল দিয়েস: মেড ইন তেপিতো’ খুঁজছে সেই প্রশ্নের উত্তর।

জনশ্রুতি আছে, ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার প্রয়োজন হয় নতুন নীল জার্সির। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে দ্রুত সেই জার্সি সংগ্রহ করা হয় মেক্সিকো সিটির বিখ্যাত তেপিতো বাজার থেকে।

তবে এই গল্প নিয়ে রয়েছে বিতর্ক, সন্দেহ এবং নানা মত। সত্যিই কি তেপিতো থেকেই এসেছিল সেই জার্সি? নাকি এটি কেবলই এক ফুটবল কিংবদন্তর গল্প? প্রামাণ্যচিত্রটি শুধু একটি জার্সির ইতিহাস নয়, তুলে ধরেছে তেপিতোর ব্যবসায়ী, স্থানীয় সংস্কৃতি এবং মানুষের গল্পও।

একটি জার্সি, একটি কিংবদন্তি, আর তার পেছনের অজানা ইতিহাস যার খোঁজে ‘এল দিয়েস: মেড ইন তেপিতো।’

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮