শনিবার, ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

পিএসএলের প্রথম আসর খেলতে নেমে শুরুর যাত্রাটা খুবই কঠিন ছিল হায়দরাবাদ কিংসমেনের। বিদেশি অধিনায়ক মার্নাস লাবুশেনের অধীনে টানা ৪ হারে যেন দিশাহীন এক বৃত্তে আটকে পড়েছিল। এরপর টানা চার জয় এবং সবমিলিয়ে ৮ ম্যাচের সাতটিতে জিতে তারা প্লে-অফ নিশ্চিত করে। এবার দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ২ রানের ব্যবধানে। হুনাইন শাহ’র দারুণ দাপুটে শেষ ওভারে অল্পের জন্য বিদায় নিলো তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

লাহোরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লিগপর্বে দ্বিতীয় হয়ে প্লে-অফে ওঠা ইসলামাবাদের জন্য দ্বিতীয় সুযোগ। বিপরীতে হায়দরাবাদের যেন হারানোর কিছু ছিল না। আগে ব্যাট করতে নেমে পিএসএলের নবাগত এই ফ্র‌্যাঞ্চাইজি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে। শেষ দুই ওভারের নাটকীয়তা শেষে ১৮৪ রানে থামে ইসলামাবাদ। ফলে প্রথমবার খেলতে নেমেই হায়দরাবাদ পিএসএলের একাদশ আসরের ফাইনালে উঠল।   

ম্যাচটিতে ইসলামাবাদের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান, বিপরীতে হায়দরাবাদের চাই ৪ উইকেট। ১৯তম ওভার শেষে কী হতে চলেছে সবাই যেন মনস্থির করে নিয়েছিল। কারণ মোহাম্মদ আলির করা ওই ওভারে ইসলামাবাদের অলরাউন্ডার ফাহিম আশরাফ তোলেন ২২ রান। কিন্তু রোমাঞ্চ তখনও বাকি। নিজের করা ১৮তম ওভারে ১৩ রান খরচ করা হুনাইন ২০তম ওভারে প্রয়োজনীয় ৬ রানও নিতে দিলেন না তিনবারের শিরোপাধারীদের। মাত্র ৩ রান দিয়ে তুলে নেন এক উইকেট।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ১৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ইসলামাবাদকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ২০তম ওভারের প্রথম বলে ডট দেওয়ার পর দ্বিতীয় বলেই কোনোমতে এক রান নেন তিনি। হুনাইনের তৃতীয় ডেলিভারি ছিল ইয়র্কার, যার নাগাল পাননি ফাহিম, ৩ বলে ৫ রানের সমীকরণ মেলাতে তার ওপর চাপ বাড়ছিল। চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং-অফে। পরের দুটি বলও ইয়র্কার করলেন নাসিম শাহ’র ভাই হুনাইন। ইমাদ ওয়াসিম ও গ্রিন তাতে কেবল দুটি সিঙ্গেল রান নিতে পেরেছেন। শুরু হয়ে যায় হায়দরাবাদের উৎসব। সতীর্থরা কাঁধে তুলে নেন শেষ ওভারে বীরত্ব দেখানো ২২ বছরের হুনাইনকে।

হাসান খানের দুর্দান্ত এক ফিল্ডিংয়ের কথা না বললেও বরং অন্যায় হবে, ১৭তম ওভারে আকিফ জাভেদকে মিডউইকেট ভাসিয়ে সীমানাছাড়া করার কাছাকাছি ছিলেন ফাহিম। কিন্তু হাসান শূন্যে ভেসে সীমানা পার হতে হতে যেভাবে বলটা ভেতরে ছুড়ে মারলেন, ২ রানের জয়ে সেটির ভূমিকা হয়তো এখন বুঝতে পারছেন হায়দরাবাদ সংশ্লিষ্টরা। সেখানে বেঁচে যায় ৪টি রান। আগেই পিএসএলের ফাইনাল নিশ্চিত করা পেশোয়ার জালমির বিপক্ষে নিজেদের স্বপ্নের আসরের ষোলোকলা পূরণের লক্ষ্যে আগামীকাল (রোববার) মাঠে নামবে হায়দরাবাদ।

এর আগে হায়দরাবাদকে ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার পথে উসমান খান ৩০ বলে ১০টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেছেন। এ ছাড়া অধিনায়ক লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা ব্যাটে আসে ৩৭ রান। ইসলামাবাদের পক্ষে ইমাদ ওয়াসিম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

বিপরীতে, লক্ষ্য তাড়ায় ইসলামাবাদের মার্ক চাপম্যান ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩, হায়দার আলি ৩১, ডেভন কনওয়ে ৩০ ও ফাহিম-গ্রিনের ক্যামিও ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি হয়। বিজয়ী হায়দরাবাদের পক্ষে ম্যাচসেরা হুনাইন ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট নেন।

আরও

রাবাদাকে কোহলির ৫ চারে শুরু, শেষটা রাঙালেন গিল-হোল্ডাররা

খেলাধুলা

রাবাদাকে কোহলির ৫ চারে শুরু, শেষটা রাঙালেন গিল-হোল্ডাররা

প্রতি দুই ম্যাচ জয়ের পর এক হার, এবারের আইপিএলে এভাবেই এগিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫৬ রানের লক্ষ্য দিয়ে...

২০২৬-০৫-০১ ০৮:৫২

বিসিবিতে আমার কোনো লোক নেই, স্বচ্ছতার ওপর জোর তামিম ইকবালের

খেলাধুলা

বিসিবিতে আমার কোনো লোক নেই, স্বচ্ছতার ওপর জোর তামিম ইকবালের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিজের কোনো ‘লোক’ নেই বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর...

২০২৬-০৪-৩০ ১৭:১৮

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

খেলাধুলা

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

কয়েকদিন আগে স্পেনের দ্বিতীয় বিভাগে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিক...

২০২৬-০৪-৩০ ১১:৫৩

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান

খেলাধুলা

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান

লক্ষ্য তাড়ায় জয়ের দিক থেকে বিগত সকল আসরকে ছাড়িয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। কোনো আসরে সর্বোচ্চ ১০...

২০২৬-০৪-৩০ ০৯:৫৬

পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো

খেলাধুলা

পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো

আর্সেনাল ২০০৬ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ ২০১৬ সালে সর্বশেষ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল। দুই দলের সামনেই এব...

২০২৬-০৪-৩০ ০৮:৪০

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগান নারী দল

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছে আফগানিস্তান নারী ফুটবল দল। ফিফার নতুন সিদ্ধান্তে আবারও...

২০২৬-০৪-২৯ ২০:০৩