হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
|
২০২৬-০৯-০৯ ০৯:২৭
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে তারা জানায়, গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে ভোরে ড্রোনটি আটক করা হয়।
ইরানের দাবি, ড্রোনটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এবং নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমুদ্রতলের মানচিত্র তৈরি ও মাইন শনাক্ত করতে সক্ষম।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, ড্রোনটি পুরোনো মডেলের এবং জব্দ হওয়ার এক দিনেরও বেশি আগে ত্রুটির কারণে অচল হয়ে পড়েছিল। এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপন সরঞ্জাম ছিল না বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।