মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকি প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকি প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কার্যক্রম তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান।

ফলকার টুর্ক বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর কার্যকর তদারকি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জাতিসংঘ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি এবং জবাবদিহির ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়।

প্রতিবেদনে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করারও আহ্বান জানানো হয়েছিল, যাতে প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী, সশস্ত্র বাহিনী, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষমতা কমিশনের থাকা উচিত।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে সম্প্রতি প্রণীত বলপূর্বক গুমসংক্রান্ত আইন এবং জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন, অধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞরা।

তাদের মতে, বিশেষ করে স্বাধীনতা, তদন্তের ক্ষমতা ও জবাবদিহির ক্ষেত্রে এসব আইন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পুরোপুরি পূরণ করছে না।

ফলকার টুর্ক তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় অভিবাসীদের মৃত্যু এবং তাদের অনেককে ‘সম্পর্কহীন’ ও ‘ঝুঁকিপূর্ণ’ দেশে জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়েও সমালোচনা করেন।

তিনি জানান, শুধু ২০২৬ সালেই যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

আরও

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

যুক্তরাষ্ট্রের আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর মিয়ামিতে বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স কোম্পানি অ্যামাজনের একটি কার্গো ব...

২০২৬-০৯-০৭ ১০:১৬

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের

আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে...

২০২৬-০৯-০৬ ১৬:৫১

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

দখলদার ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এ হামলায় যুক্ত করা হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলি...

২০২৬-০৯-০৬ ১৩:৩৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের তিনটি যুদ্ধজাহাজ ও অনুমতিবিহীন রুটে চলায় হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হা...

২০২৬-০৯-০৬ ০৯:১৮

ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক

ওমান উপসাগরে ডুবে গেলো ইরানের তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। গতকাল শনিবার (৫ সেপ্টেম...

২০২৬-০৯-০৬ ০৮:৩১

ট্রাম্পের সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন

আন্তর্জাতিক

ট্রাম্পের সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার...

২০২৬-০৯-০৫ ২৩:৪৫