প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার টহল শেষে ড্রোনটি একটি জরুরি ইন-ফ্লাইট সিগন্যাল পাঠানোর পর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। এরপর ইতালির একটি নৌঘাঁটির দিকে ফেরার সময় জরুরি সংকেত (কোড ৭৭০০) পাঠিয়ে দ্রুত উচ্চতা হারাতে শুরু করে।
ট্র্যাকিং ডেটায় দেখা যায়, ড্রোনটি হঠাৎ ইরানের দিকে সামান্য দিক পরিবর্তন করে নিচে নামতে থাকে এবং পরে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। তবে এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে—তা এখনো নিশ্চিত নয়।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণার মাত্র দুই দিন পর, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
MQ-4C Triton ড্রোনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘপাল্লার মানববিহীন নজরদারি আকাশযানগুলোর একটি, যা উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় ধরে সমুদ্র পর্যবেক্ষণে সক্ষম।
সূত্র: Firstpost