বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে হাজারের বেশি হামলা, কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান?

উপসাগরীয় দেশগুলোতে হাজারের বেশি হামলা, কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান?

পাঁচ সপ্তাহের বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সংঘাত শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত এই অঞ্চলে মোট ৬ হাজার ৪১৩টি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পরবর্তী দুই দিনে অতিরিক্ত ১৫১টি হামলা রেকর্ড করা হয়।

আনাদোলুর তথ্যমতে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেখানে ৫৬৩টি ক্ষেপণাস্ত্র ও ২ হাজার ২৫৬টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

অন্য দেশগুলোর মধ্যে—

কুয়েত: ৩৬৯টি ক্ষেপণাস্ত্র ও ৮৪৮টি ড্রোন
সৌদি আরব: ১০৪টি ক্ষেপণাস্ত্র ও ৯১৬টি ড্রোন
বাহরাইন: ১৯৪টি ক্ষেপণাস্ত্র ও ৫১৫টি ড্রোন
কাতার: ২২৭টি ক্ষেপণাস্ত্র ও ১১১টি ড্রোন
জর্ডান: ২৯১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন
ওমান: ১৯টি ড্রোন

তবে এসব হামলার বিষয়ে ইরান বা সংশ্লিষ্ট উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২