বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

৮ বছর ধরে হেনস্তার অভিযোগ, প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

৮ বছর ধরে হেনস্তার অভিযোগ, প্রযোজকের বিরুদ্ধে অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক সপ্তাহ পার হলেও শোকের আবহ কাটেনি। একই সঙ্গে শিল্পীদের নিরাপত্তা প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে—শুটিং ফ্লোরে শিল্পীরা কতটা নিরাপদ?

এমন প্রেক্ষাপটেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে ভারতের জাতীয় নারী কমিশনে অভিযোগ দায়ের করেছেন।

অভিনেত্রীর দাবি, দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও পেশাগতভাবে চাপের মধ্যে রাখা হয়েছে। তিনি বলেন, একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে কাজ করার সময় তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তার দৃশ্য বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে নানা ধরনের হেনস্তার মুখে পড়তে হয়।

সুকন্যার আরও অভিযোগ, প্রায় আট বছর ধরে বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। তিনি জানান, সুযোগ পেলেই সংশ্লিষ্ট প্রযোজক তার বাসায় গিয়ে বিরক্ত করতেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর থেকেই হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পোস্ট মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদেরও ফোন করে ভয় দেখানো হয়েছে।

অভিনেত্রী বলেন, “আমি আর চুপ করে থাকব না। বিষয়টির শেষ দেখে ছাড়ব।”

এদিকে, এ বিষয়ে প্রযোজক সুশান্ত দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সূত্র জানিয়েছে, তিনি অভিযোগের জবাবে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮