বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তকরণে ট্রাম্পকে উপহাস পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

হরমুজ প্রণালি উন্মুক্তকরণে ট্রাম্পকে উপহাস পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসন ১৭তম দিনে পৌঁছালে তাদের লক্ষ্যবস্তু পরিবর্তিত হয়েছে। এখন আর তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নয়, বরং বিশ্ব জ্বালানি করিডোর হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাই প্রধান লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পৃথিবীর মোট জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহণ হয়।

আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান সমুদ্রপথটি বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশ ও ন্যাটোর কাছে সহায়তার চেষ্টা করলেও প্রত্যাশিত সাড়া পাননি।

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে উপহাস করেন। তিনি প্রশ্ন তুলেছেন, যুদ্ধে মূল লক্ষ্য হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা কেন, যখন এটি আগেই উন্মুক্ত ছিল।

আসিফের কথায়, “যুদ্ধের লক্ষ্য এখন হরমুজ প্রণালি উন্মুক্ত করার দিকে সরে গেছে, যা যুদ্ধের আগে থেকেই উন্মুক্ত ছিল।” মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। সাধারণ সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহণ করা হয়।

সূত্র: এনডিটিভি।

আরও

হরমুজ প্রণালী পারাপারে টোল দিচ্ছে না মালয়েশিয়া

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী পারাপারে টোল দিচ্ছে না মালয়েশিয়া

মালয়েশিয়ার জাহাজগুলো হরমুজ প্রণালী পারাপারের জন্য কোনো ধরনের টোল দিচ্ছে না বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। রয়টার্স সং...

২০২৬-০৪-০১ ১৫:৩৪

যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের নৌবাহিনী: ব্রিটিশ নৌপ্রধান

আন্তর্জাতিক

যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের নৌবাহিনী: ব্রিটিশ নৌপ্রধান

যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে সরাসরি স্বীকার করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান (ফার্স্ট সি লর...

২০২৬-০৪-০১ ১৫:৩৪

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ...

২০২৬-০৪-০১ ১২:০১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল

আন্তর্জাতিক

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআব...

২০২৬-০৪-০১ ১১:৫৮

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোরে তেহরান ছাড়াও আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এব...

২০২৬-০৪-০১ ১০:৫৫

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

বললেন মার্কো রুবিও ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যখন যুদ্ধ শেষ হবে তখন ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট...

২০২৬-০৪-০১ ১০:০৩