মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নতুন করে টোল বা মাশুল আরোপ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানি বাণিজ্য প্রতিনিধিরা জানিয়েছেন, পণ্যবাহী জাহাজগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল দিতে হবে। একটি সুপার ট্যাংকার পার হওয়ার ক্ষেত্রে এই অংক কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। মজার বিষয় হলো, এই অর্থ কোনোভাবেই ডলারে পরিশোধ করা যাবে না; বরং চীনের মুদ্রা ইউয়ান অথবা ডিজিটাল কারেন্সি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে দিতে হবে। তবে যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না, তাদের কোনো ফি দিতে হবে না।

হরমুজ পারাপারে ইরানের নতুন শর্তাবলি:
১. আগাম নোটিশ: জাহাজ চলাচলের আগে ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্যসহ আগাম নোটিশ দিতে হবে এবং ইরানি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
২. নির্দিষ্ট রুট: জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে বিশেষ করে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে চলতে হবে।
৩. মিত্র ও শত্রু দেশ: ইরানের বন্ধুপ্রতিম দেশগুলো সহজে পার হতে পারলেও শত্রুভাবাপন্ন দেশের জাহাজ চলাচলে কঠোরতা বজায় রাখা হবে।
৪. আগাম টোল: জাহাজ পার হওয়ার আগেই নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।

কেন ইউয়ান ও ক্রিপ্টোকারেন্সি?
যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে ডলারের মাধ্যমে লেনদেন করা ইরানের জন্য প্রায় অসম্ভব। ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্ত করা কঠিন এবং ইউয়ানে পেমেন্ট নিলে পশ্চিমা ব্যবস্থার ওপর নির্ভরশীল হতে হয় না। আঞ্চলিক সূত্রগুলো বলছে, ইরান ইতিমধ্যে ইউয়ানে টোল আদায় শুরু করেছে।

আরব দেশগুলোর উদ্বেগ
ইরানের এই পদক্ষেপ উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। তারা মনে করছে, এই ব্যবস্থার ফলে বিশ্ব তেলের বাজার ধীরে ধীরে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা থেকে দূরে সরে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানা গেছে।

আরও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

আন্তর্জাতিক

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধ...

২০২৬-১০-০৫ ১০:৪৫

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

আন্তর্জাতিক

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

ভারতের মধ্যপ্রদেশে শালবন রক্ষায় প্রায় ১ লাখ ৪৭ হাজার আক্রান্ত শালগাছ কাটার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। শাল কাঠভেদী প...

২০২৬-১০-০৪ ১৮:১৪

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

আন্তর্জাতিক

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর...

২০২৬-১০-০৪ ১৬:৫১

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

আন্তর্জাতিক

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

মাঝ আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। সেখানে তার...

২০২৬-১০-০৩ ২০:১৭