মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। সোমবার শেয়ারবাজার খোলার পর ফোর্বসের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় এক ট্রিলিয়ন ডলার।

ফোর্বসের তথ্য অনুযায়ী, শুক্রবারের তুলনায় সোমবার মাস্কের সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে তার অবস্থান আরও শক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এর আগে জুনে স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরুর পর প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হন মাস্ক। তবে কয়েক দিনের মধ্যে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম কমে গেলে সেই অবস্থান হারান তিনি।

সাম্প্রতিক সময়ে দুই প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়তে থাকায় আবারও ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছান মাস্ক। গত সপ্তাহে টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার পর শুক্রবার এক দিনেই তার সম্পদ বেড়ে যায় ৬১ বিলিয়ন ডলার।

সোমবারও টেসলার শেয়ারের দাম এক শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে স্পেসএক্সের শেয়ারের দাম বেড়েছে পাঁচ শতাংশেরও বেশি। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬৭ ডলার। এর পরই মাস্কের সম্পদ আবার এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

স্পেসএক্সের শেয়ারের এই উত্থানের পেছনে মর্গান স্ট্যানলির বিশ্লেষকদের মূল্যায়নও ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের শেয়ারের মূল্য তুলনামূলক কম নির্ধারিত হয়েছে।

এদিকে গত সপ্তাহে স্পেসএক্সের স্টারশিপ প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মাস্কের বিভিন্ন উদ্যোগও আলোচনায় রয়েছে।

গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ এআই খাতের অন্য নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন মাস্ক। সেখানে এআই খাতের দায়িত্বশীল উন্নয়ন নিয়ে একটি নতুন অ্যাকর্ড বা চুক্তি উন্মোচন করা হয়। তবে ট্রাম্প এটিকে আইনগতভাবে বাধ্যতামূলক নয়, বরং নৈতিকভাবে বাধ্যতামূলক হিসেবে বর্ণনা করেছেন।

শেয়ারবাজারে স্পেসএক্স ও টেসলার মূল্য বৃদ্ধির ফলে মাস্কের সম্পদ ফের এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলেও বাজারদরের পরিবর্তনের সঙ্গে তার সম্পদের হিসাবও দ্রুত ওঠানামা করতে পারে।

সূত্র: ফোর্বস

আরও

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

আন্তর্জাতিক

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

ভারতের মধ্যপ্রদেশে শালবন রক্ষায় প্রায় ১ লাখ ৪৭ হাজার আক্রান্ত শালগাছ কাটার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। শাল কাঠভেদী প...

২০২৬-১০-০৪ ১৮:১৪

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

আন্তর্জাতিক

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর...

২০২৬-১০-০৪ ১৬:৫১

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

আন্তর্জাতিক

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

মাঝ আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। সেখানে তার...

২০২৬-১০-০৩ ২০:১৭

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

আন্তর্জাতিক

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

ইসরায়েল থেকে গাজায় জীবন রক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে বারবার বিলম্বের কারণে জরুরি চিকি...

২০২৬-১০-০৩ ১৬:৩৫

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা—এমনটাই দাবি করেছ...

২০২৬-১০-০২ ২৩:১৭