শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ শেষ করতে আগ্রহী ট্রাম্প

হরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ শেষ করতে আগ্রহী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান হরমুজ প্রণালী পুনরায় না খুললেও যুদ্ধ শেষ করতে আগ্রহী। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছেন যে, নৌপথ জোর করে খুলতে গেলে যুদ্ধ নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার বাইরে চলে যেতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প তেহরানের সঙ্গে ৬ এপ্রিলের মধ্যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। যদিও তেহরান প্রকাশ্যে যা বলছে, তা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যের সঙ্গে ভিন্ন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দুর্বল করাই প্রধান লক্ষ্য। এরপর ধীরে ধীরে সংঘাত কমিয়ে কূটনৈতিক চাপ বাড়ানো হবে, যাতে তেহরান আবার বাণিজ্যে ফিরে আসে। এ ক্ষেত্রে ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে।

এর আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালী পুনরায় না খোলে, যুক্তরাষ্ট্র দেশটির জ্বালানি স্থাপনা ও তেলক্ষেত্র ধ্বংস করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট সবসময় কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দেন, তবে হরমুজ প্রণালীর আংশিক অবরোধের জন্য ইরানকে ‘বাস্তব পরিণতি’ মোকাবিলা করতে হবে।

গত এক মাসে ইরান বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে এবং হরমুজ খুলে দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা নৌপথ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে পারে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এক্সপ্রেস ট্রিবিউন

আরও

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমবে: মার্কিন জ্বালানি সেক্রেটারি

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব ধীরে ধীরে কমে আসবে বলে মনে করেন...

২০২৬-০৫-১৫ ২২:৩৯

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আবাসন সংকট ও আশ্রয় নীতিতে বড় বদল: বন্ধ হচ্ছে ১১টি অ্যাসাইলাম হোটেল

​যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থা বা অ্যাসাইলাম সিস্টেমে আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। দ...

২০২৬-০৫-১৫ ২২:২১

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

আন্তর্জাতিক

ইংল্যান্ডে পার্কিং পেমেন্টে বিপ্লব: একটি অ্যাপেই মিলবে দেশজুড়ে সুবিধা

ইংল্যান্ডে গাড়ি চালকদের পার্কিং ভোগান্তি নিরসন ও পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে চালু করা হয়েছে নেশনওয়াইড ডিজিটাল সিস্টেম '...

২০২৬-০৫-১৫ ২২:১৭

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ‘বাংলার জয়যাত্রা’: ৪ মাস ধরে ৩১ নাবিকের চরম উৎকণ্ঠা

‎​ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধাবস্থায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত রণক্ষেত্রে প...

২০২৬-০৫-১৫ ২২:১২

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক

মানসিক সমস্যা থাকলেও পাওয়া যাবে পিআইপি ভাতা: বড় ঘোষণা ব্রিটিশ সরকারের

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) তাদের সাম্প্রতিক নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে শারীরিক অসুস্থতা...

২০২৬-০৫-১৫ ২২:০৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে রাজার ভাষণ: ৩৭টি নতুন বিলের ঘোষণা ও রাজনৈতিক অস্থিরতা

যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লেবার দলের অভ্যন্তরীণ কোন্দল ও প্রধানমন্ত্রী স্যার কিয়া...

২০২৬-০৫-১৫ ২২:০২