মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে| উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়| এ সময় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখি করতে ফুটবল বিতরণ করা হয়|

বৃহস্পতিবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়|

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা|

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূল জনগনের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ¯^প্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করে চলেছে|

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সরকারের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বন্টন করতে সরকারের নির্দেশনা রয়েছে| আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ হরিণাকুণ্ডু গড়ে তুলবো|

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২