মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হেডের সঙ্গে উত্তাপের পর হাত মেলালেন না কোহলি, আরও ঘি ঢালল হায়দরাবাদ

হেডের সঙ্গে উত্তাপের পর হাত মেলালেন না কোহলি, আরও ঘি ঢালল হায়দরাবাদ

ম্যাচের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ালেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। খেলা শেষেও সেই ঘটনার রেশ ছিল। ফলে হেড হাত বাড়িয়ে দিলেও তাকে উপেক্ষা করেন ভারতীয় তারকা। এই ঘটনা যখন আলোচনার কেন্দ্রে, সেই মুহূর্তে কোহলিকে ইঙ্গিত করে টুইট করে আগুনে ঘি ঢেলেছে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।

গতকাল (শুক্রবার) আইপিএলে নিজেদের শেষ লিগপর্বের ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। দু’দল আগেই প্লে-অফ নিশ্চিত করায় এদিন তারা শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে নামে। ম্যাচটিতে ৫৫ রানে হারলেও শীর্ষে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করল বেঙ্গালুরু। আর হায়দরাবাদের অবস্থান তৃতীয়।

হেড-কোহলির মাঝে দ্বন্দ্বের শুরুটা হয় বেঙ্গালুরু যখন লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে হেডের করা কোনো একটি মন্তব্যে ক্ষিপ্ত দেখা যায় কোহলিকে। তখন বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক প্রতিপক্ষ তারকার উদ্দেশে বলতে থাকন, ‘ঠিক আছে, তুমি এসে কয়েকটা বল করো।’ খানিক বাদেই আউট হয়ে যান কোহলি। তখন খোঁচা দিতে ছাড়েননি হেড, ‘বোলিংয়ে আসার আগেই তুমি আউট হয়ে গেলে।’

কোহলি আউট হওয়ার পর ঠিকই বোলিংয়ে এসেছিলেন হেড। ১৯তম ওভারে এসে তিনি ৭ রান দিয়ে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেট নিয়েছেন। তার আগেই বেঙ্গালুরুর হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ২ ওভারে তাদের ৭৯ রান লাগলেও, নিতে পেরেছে ২৩ রান। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বেঙ্গালুরু ২০০ রান করে। ফলে কোহলি-হেডের ব্যক্তিগত লড়াইয়ের বাইরে শেষ হাসি হাসলেন হায়দরাবাদের অজি তারকা।

তবে পূর্ব-ঘটনার জের ধরেই কি না খেলা শেষে হেড হাত বাড়িয়ে দিলেও হেডকে উপেক্ষা করেন কোহলি। করমর্দন পর্বে হায়দরাবাদের সারিতে সবার সামনে ছিলেন অধিনায়ক ও হেডের জাতীয় দল সতীর্থ প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান এই তারকার পর অভিষেক শর্মার সঙ্গেও যথারীতি হাত মেলালেন কোহলি। তবে এরপর হেড সামনে এলে তাকে পুরোপুরি উপেক্ষা করে পেছনে থাকা ইশান কিষাণের সঙ্গে করমর্দন করেন তিনি।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪