বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হাসপাতালে ভর্তি ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপ জয়ী ব্রাজিল কোচ

হাসপাতালে ভর্তি ক্যানসারে আক্রান্ত বিশ্বকাপ জয়ী ব্রাজিল কোচ

ক্যানসারের সঙ্গে লড়াই করতে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস আলবার্তো পারেইরা। এই খবর নিশ্চিত করেছে সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ পারেইরা। ২০২৩ সালে হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত হন তিনি।

পারেইরার স্বাস্থ্যের অবস্থা বা কখন চিকিৎসার জন্য সাবেক ব্রাজিল কোচ এসেছেন, সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানাবে না বলে এক বিবৃতি দিয়েছে হাসপাতাল।

১৯৯৪ সালের বিশ্ব জয়ী স্কোয়াডের সদস্য সাবেক ফুটবলার জিনহো পারেইরার ঘনিষ্ঠ বন্ধু। তিনি সাংবাদিকদের জানান, সাবেক ব্রাজিল কোচ ‘ভালো অবস্থায় নেই’ এবং ‘ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছে’।

তিনি বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল, আমাদের অপেক্ষা করতে হবে। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিচ্ছে। এখন আমরা কেবল পারেইরার জন্য প্রার্থনা করতে পারি।’

২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের ডাগআউটে ছিলেন পারেইরা এবং ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশন্স কাপ জেতেন। ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১৭৭ ম্যাচে ব্রাজিলের কোচ ছিলেন, জিতেছেন ১২৪টি, ড্র ৩৯ ও হার ১৪।

১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কোচিং স্টাফ দলেও ছিলেন পারেইরা, ২০১৪ সালের আসরে লুইজ ফিলিপ স্কলারির সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন। ১৯৮২ সালে কুয়েত, ১৯৯০ সালে আরব আমিরাত, ১৯৯৮ সালে সৌদি আরব ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গেও বিশ্বকাপে ডাগআউটে ছিলেন তিনি।

আরও

কেইনের জোড়া গোলে আট ও আঠারোর হারের শোধ নিলো ইংল্যান্ড

খেলাধুলা

কেইনের জোড়া গোলে আট ও আঠারোর হারের শোধ নিলো ইংল্যান্ড

২০০৮ সালে বাছাইপর্বের হোম-অ্যাওয়ে দুটি ম্যাচেই হেরে ইউরোর টিকিট বঞ্চিত হয়েছিল ইংল্যান্ড। ২০১৮ সালে তো আরও বড় হৃদয়ভঙ্গের...

২০২৬-০৬-১৮ ০৮:১৬

টুখেল বলছেন ইংল্যান্ড ফেবারিট না, হ্যারি কেইন মনে করেন এখনই সময়

খেলাধুলা

টুখেল বলছেন ইংল্যান্ড ফেবারিট না, হ্যারি কেইন মনে করেন এখনই সময়

ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপ জেতা বাকি দলগুলো এরই মধ্যে প্রথম ম্যাচ শেষ করে ফেলেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার...

২০২৬-০৬-১৭ ২২:৫৪

গ্রামবাসীকে কেন পিৎজা খাওয়াবেন ফরাসি ফুটবলার

খেলাধুলা

গ্রামবাসীকে কেন পিৎজা খাওয়াবেন ফরাসি ফুটবলার

বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আনন্দটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোঁ। শৈশবের স্মৃতি আর...

২০২৬-০৬-১৭ ২২:৪৮

গোল করে কেন কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি, জানা গেল কারণ

খেলাধুলা

গোল করে কেন কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি, জানা গেল কারণ

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে তার প্রথম গোল করার পরই কান্নায় ভেঙে পড়েন। এই আবেগ দেখে সারা বিশ্বের ভ...

২০২৬-০৬-১৭ ২২:৩৯

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

খেলাধুলা

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়া...

২০২৬-০৬-১৭ ১৬:৪১