রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হাই পারফরম্যান্স সেন্টার নিয়ে তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’

হাই পারফরম্যান্স সেন্টার নিয়ে তামিমের ‘সবচেয়ে বড় স্বপ্ন’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। গতকাল সভাপতি হয়েই সংবাদ সম্মেলনে এসে বলেছেন, আধুনিক হাই পারফরম্যান্স সেন্টার গড়ে তোলা তার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। প্রকল্পটির জন্য নতুন করে নকশা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তামিম বলেন, ‘হাই পারফরম্যান্স সেন্টারের কথাটা বলি। অবশ্যই এটা আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। এটা নিয়ে ছোট্ট একটা আপডেট দিই। বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটি কোম্পানি স্টেডিয়ামসহ হাই পারফরম্যান্স সেন্টারের ডিজাইন করেছিল।’

দায়িত্ব নেওয়ার পর সেই নকশা দেখেই তিনি সন্তুষ্ট হতে পারেননি বলে জানালেন, ‘আমি যখন দায়িত্ব পাই, তখন ডিজাইনটা দেখি। কিন্তু ডিজাইনটা আমার খুব একটা পছন্দ হয়নি। যদিও আমরা তাদেরকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করেছি, আরও কিছু পেমেন্টও বাকি আছে।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ফাহিম সিনহাকে নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে একটি জুম মিটিং করেছেন তামিম, ‘আমি, ফাহিম ভাই ও সিইওকে নিয়ে তাদের সঙ্গে একটি জুম মিটিং করেছি। আমি তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি, যেন আমরা বসে ডিজাইনটা কিছুটা নতুনভাবে করতে পারি। কারণ আমি যেভাবে চিন্তা করি বা আমার যে স্বপ্ন, সেটা আমি যে ডিজাইন দেখেছি তার সঙ্গে পুরোপুরি মেলে না।’

পূর্বাচলে প্রকল্পটির কাজ শুরু করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘তাই আমরা দ্রুত এই ডিজাইন নিয়ে কাজ করতে চাই এবং আশা করি পূর্বাচলে এই প্রকল্পের কাজ শুরু করতে পারব।’

তবে পুরো প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন বিসিবি সভাপতি, ‘পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন হবে। এজন্য সরকারের বড় ধরনের সহযোগিতা দরকার হবে। এ নিয়ে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। অ্যাডহক কমিটির সময় থেকেই এই আলোচনা শুরু হয়েছিল।’

এমনকি অর্থমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি, ‘এমনকি অর্থমন্ত্রীর সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, তখনও আমি বিষয়টি উনার সঙ্গে আলোচনা করেছি। তিনি খুব ইতিবাচক ছিলেন এবং কী করতে হবে, কীভাবে করতে হবে- সেসব বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে আবেদন করব।’

তামিম আরও বলেন, ‘পাশাপাশি আপনারা জানেন, এখানে জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি) জড়িত আছে। তাই এনএসসির মাধ্যমেই আমরা বিষয়গুলো এগিয়ে নেব।’

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭