বুধবার, ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গুজরাটকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বেঙ্গালুরু

গুজরাটকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বেঙ্গালুরু

রজত পাতিধরের দানবীয় ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় গুজরাট টাইটান্সকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে আরসিবি। জবাবে গুজরাট শেষ পর্যন্ত ১৬২ রানে অলআউট হয়।

ইনজুরির কারণে ইনফর্ম ফিল সল্টকে না পেয়ে কিছুটা ব্যাকফুটে ছিল আরসিবি। তবে ভেঙ্কটেশ আইয়ার (৭ বলে ১৯) ও বিরাট কোহলির (২৫ বলে ৪৩) ব্যাটে শুরু থেকেই মারকুটে ছিল তারা। মাঝপথে জেসন হোল্ডার ও রশিদ খান রান আটকে উইকেট তুলে গুজরাটকে ম্যাচে ফিরিয়েছিলেন।

তবে এরপরই শুরু হয় রজত পাতিধর শো। মাত্র ৩৩ বলে খেলেন ৯৩ রানের এক অতিমানবীয় ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার। শেষ ৬ ওভারে পাতিধরের তোপেই ১১৪ রান তোলে আরসিবি। ৪৩ রান আসে ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে।

২৫৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই কিউই পেসার জ্যাকব ডাফির বলে অদ্ভুতভাবে হিট-উইকেট হন সাই সুদর্শন। শট খেলার সময় তার হাত থেকে ব্যাট ফসকে স্ট্যাম্পে আঘাত করে। এরপর শুভমান গিলকে (৪) বোল্ড করে নিজের দাপট বজায় রাখেন ভুবনেশ্বর কুমার।

বিধ্বংসী হয়ে ওঠার আভাস দেওয়া জস বাটলারকে (১১ বলে ২৯) জশ হ্যাজলউড ফিরিয়ে দিলে গুজরাটের আশা শেষ হয়ে যায়। এরপর রসিক সালাম জোড়া উইকেট নিলে পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে টাইটান্সরা।

শেষদিকে রাহুল তেওয়াতিয়ার ৫ ছক্কায় করা ৬৮ রানের ইনিংসটি কেবল গুজরাটের হারের ব্যবধানই কমিয়েছে।

জ্যাকব ডাফি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। আর দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, রসিক সালাম দার ও ক্রুনাল পান্ডিয়া।

আরও

অপটার প্রিমিয়ার লিগ ‘টিম অব দ্য সিজন’ ঘোষণা, রয়েছেন যারা

খেলাধুলা

অপটার প্রিমিয়ার লিগ ‘টিম অব দ্য সিজন’ ঘোষণা, রয়েছেন যারা

শতভাগ ডাটা এবং মাঠের পারফরম্যান্সের নিখুঁত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা একাদশ...

২০২৬-০৫-২৫ ২০:৪৭

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে

খেলাধুলা

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা মাঠের লড়াইয়ে দেখতে পাবেন একঝাঁক নতুন মুখ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের...

২০২৬-০৫-২৫ ১৫:২১

বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ

খেলাধুলা

বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। গতকাল (রোববার) দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদ...

২০২৬-০৫-২৫ ১০:৩১

মেসির চোটে বিবর্ণ ১০ গোলের থ্রিলারে মায়ামির জয়

খেলাধুলা

মেসির চোটে বিবর্ণ ১০ গোলের থ্রিলারে মায়ামির জয়

বিশ্বকাপের আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। দারুণ দুটি অ্যাসিস্টে দলের জয়ে অ...

২০২৬-০৫-২৫ ০৮:৪৪

সরাসরি সান মারিনো যাবেন হামজা-সামিত; এখনো ‘রহস্যাবৃত’ কোচ ডুলি

খেলাধুলা

সরাসরি সান মারিনো যাবেন হামজা-সামিত; এখনো ‘রহস্যাবৃত’ কোচ ডুলি

৫ জুন বাংলাদেশ জাতীয় ফুটবল দল সান মারিনোতে সান মারিনোর বিপক্ষে খেলবে। এজন্য আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশের।...

২০২৬-০৫-২৪ ২৩:০৫