রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুলাই থেকে একযোগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এর আগে আগামী ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সোমবার (২২ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

উপাচার্য জানান, গত রোববার কোর কমিটির একটি সভায় তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে চলতি মাসের ২৮ তারিখ থেকে আগামী মাসের ৫ তারিখের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৫ জুলাই থেকে এই ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।

উল্লেখ্য, ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েক ধাপের মেধা তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে কোর কমিটি।

আরও

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চ...

২০২৬-০৮-১০ ১৮:২৫

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

শিক্ষা-ক্যাম্পাস

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা...

২০২৬-০৮-১০ ১৮:১৮

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ ল...

২০২৬-০৮-১০ ১০:২৭

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

শিক্ষা-ক্যাম্পাস

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন না করার অভিযোগ উঠেছে। এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ...

২০২৬-০৮-০৯ ১৯:৪১

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার...

২০২৬-০৮-০৯ ১৮:০৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’...

২০২৬-০৮-০৯ ১৭:১৮