মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ডিসিইউতে মাইগ্রেশনে সাত কলেজ শিক্ষার্থীদের মতামত নেবে কর্তৃপক্ষ

ডিসিইউতে মাইগ্রেশনে সাত কলেজ শিক্ষার্থীদের মতামত নেবে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত থেকে ভর্তি হওয়া সাত কলেজের চলমান সেশনের শিক্ষার্থীদের নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনে সিদ্ধান্ত নিতে মতামত সংগ্রহ করবে কর্তৃপক্ষ। এ বিষয়ে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের লিখিত মতামত প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বুধবার (১২ আগস্ট) রাতে প্রকাশিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নির্দেশনা অনুযায়ী, ঢাবি অধিভুক্ত থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনের মতামত গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। সাত কলেজের নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মতামত নির্ধারিত ফরমে লিখিত মতামত প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃত মতামত ও প্রত্যাশা যথাযথভাবে অনুধাবন করে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আগামী রোববার (১৬ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত নির্ধারিত ছকে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে সময়সীমার মধ্যে নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ছক যথাযথভাবে পূরণ করে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। প্রাপ্ত মতামত যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সাত কলেজের শিক্ষার্থীদের সহযোগিতা আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মতামত সংগ্রহ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

মূলত, সাত কলেজের চলমান সেশনের শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। দীর্ঘদিনের নানা বৈষম্যের অভিযোগে সাত কলেজকে সংযুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পাস হয়।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮