বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় পুলিশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদকের বাসায় পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার সকালে রাজধানীর গুলশানে তার বাসায় যান গুলশান থানার ওই পুলিশ কর্মকর্তা। এসময় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।

পুলিশ কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ খ্রিষ্টাব্দের ১৬ মার্চ মারা যান।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতও এক আদেশে বিষয়টি উল্লেখ করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি। এর মধ্যেই স্থগিত থাকা মামলাটির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মাহমুদুর রহমানের বাসায় যায় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ খ্রিষ্টাব্দের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

২০১০ খ্রিষ্টাব্দ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা এসব মামলা করেন। একাধিক মামলায় আদালতের রায়ও হয় এবং সাজা ভোগ করতে হয় মাহমুদুর রহমানকে। তিনি দুই দফায় দীর্ঘ সময় বিনা বিচারে কারাগারে ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পর শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।

আরও

ক্যামেলটের সোনালি পর্দার আড়ালে, কেনেডির জীবনে যেসব নারী ঘিরে ছিলেন বিতর্ক

অন্যান্য

ক্যামেলটের সোনালি পর্দার আড়ালে, কেনেডির জীবনে যেসব নারী ঘিরে ছিলেন বিতর্ক

১৯৬২ সালের ১৯ মে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৪৫তম জন্মদিনের আয়োজন। একে একে মঞ...

২০২৬-১১-২৬ ১১:৪৭

হাসির দৃশ্যের আড়ালে আচরণের পাঠ, ‘ব্যাচেলর পয়েন্ট’ কী শেখাচ্ছে দর্শককে?

অন্যান্য

হাসির দৃশ্যের আড়ালে আচরণের পাঠ, ‘ব্যাচেলর পয়েন্ট’ কী শেখাচ্ছে দর্শককে?

একটি সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, কোনো চরিত্রের অঙ্গভঙ্গি তরুণদের আড্ডায় জায়গা করে নিচ্ছে, আবার কোনো দৃশ্য থ...

২০২৬-১১-২৬ ১১:৪৫

বিদেশের দোকানে ‘মেড ইন বাংলাদেশ’, ট্যাগের আড়ালে শ্রমিকের গল্প

অন্যান্য

বিদেশের দোকানে ‘মেড ইন বাংলাদেশ’, ট্যাগের আড়ালে শ্রমিকের গল্প

প্রবাসে কেনাকাটার কোনো দোকানে হঠাৎ চোখে পড়ে পরিচিত দুটি শব্দ—‘মেড ইন বাংলাদেশ’। পোশাকের ট্যাগে দেশের নাম দেখে থমকে দাঁড়া...

২০২৬-১১-২৫ ১১:৫৪

বনানীর বটগাছে বিরল অতিথি, ঢাকায় দেখা মিলল সাদাগলা ফুটকির

অন্যান্য

বনানীর বটগাছে বিরল অতিথি, ঢাকায় দেখা মিলল সাদাগলা ফুটকির

রাজধানীর ব্যস্ত সড়ক, যানজট আর বহুতল ভবনের ভিড়ে হঠাৎই এক বিরল অতিথির আগমন। বনানীর ১১ নম্বর ব্রিজের পাশের একটি বটগাছে দেখা...

২০২৬-১১-২৫ ১১:৪৯

সীমান্তের ওপারে ভাইয়ের বাড়ি, দেখা করতে লাগে ভিসা

অন্যান্য

সীমান্তের ওপারে ভাইয়ের বাড়ি, দেখা করতে লাগে ভিসা

একই পরিবারের পাঁচ ভাই। পাশাপাশি পাঁচটি বাড়ি। মাঝখানে খুব বেশি দূরত্ব নেই, নেই কাঁটাতারের বেড়াও। অথচ বাড়িগুলোর অবস্থান দু...

২০২৬-১১-২৫ ১১:৩৯

পাথরের নিচে ঘর, বিদ্যুৎহীন জনপদ—সুইজারল্যান্ডের বাভোনা উপত্যকা

অন্যান্য

পাথরের নিচে ঘর, বিদ্যুৎহীন জনপদ—সুইজারল্যান্ডের বাভোনা উপত্যকা

সুইজারল্যান্ডের কথা উঠলেই চোখে ভাসে বরফে ঢাকা পাহাড়, সাজানো গ্রাম আর আধুনিক জীবনের স্বাচ্ছন্দ্য। কিন্তু দেশটির দক্ষিণের...

২০২৬-১১-২৫ ১১:৩৭