বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গ্রামবাসীকে কেন পিৎজা খাওয়াবেন ফরাসি ফুটবলার

গ্রামবাসীকে কেন পিৎজা খাওয়াবেন ফরাসি ফুটবলার

বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আনন্দটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোঁ। শৈশবের স্মৃতি আর শিকড়ের টানে নিজের গ্রামের মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন। তাই বিশ্বকাপে ফ্রান্সের দলে জায়গা পাওয়ার পর পুরো গ্রামবাসীকে পিৎজা খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ছোট্ট গ্রাম আজাতে কেটেছে ল্যাক্রোঁর শৈশবের অনেকটা সময়। মাত্র কয়েকশ বাসিন্দার এই গ্রামেই দাদা-দাদির কাছে বড় হয়েছেন তিনি। পরে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে খুব অল্প বয়সেই গ্রাম ছেড়ে দূরের এক ফুটবল একাডেমিতে চলে যান। কিন্তু ব্যস্ত জীবনে প্রবেশ করেও শৈশবের গ্রামকে ভুলে যাননি এই ফরাসি ডিফেন্ডার।

ফ্রান্সের বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর তাই অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন ল্যাক্রোঁ। ফ্রান্সের প্রতিটি ম্যাচের দিন গ্রামের সব বাসিন্দার জন্য পিৎজার ব্যবস্থা করবেন তিনি। এ বিষয়ে স্থানীয় মেয়রকেও আগেই জানিয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

ল্যাক্রোঁর এই উদ্যোগে উচ্ছ্বসিত গ্রামবাসীরাও। তারা ঠিক করেছেন, টাউন হলে বড় পর্দা বসিয়ে একসঙ্গে ফ্রান্সের ম্যাচ উপভোগ করবেন। নিজেদের গ্রামের একজন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করছেন, এই গর্বই এখন সবচেয়ে বড় আনন্দ তাদের জন্য।

ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলার পর ২০২০ সালে জার্মানির উলফসবুর্গে যোগ দেন ল্যাক্রোঁ। পরে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে নাম লেখান তিনি। ক্লাব ফুটবলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ দলে।

বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও সাইডলাইন থেকে দেখেছেন দলের জয়। তবে বিশ্বকাপের মঞ্চে নিজেদের গ্রামের ছেলেকে ফ্রান্সের জার্সিতে খেলতে দেখা আজাতের মানুষের এখন একমাত্র প্রতীক্ষা।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯